Homeঅর্থনীতি৭ মাসে প্রায় ৪ বিলিয়ন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক

৭ মাসে প্রায় ৪ বিলিয়ন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক

-

চলতি ২০২৫–২৬ অর্থবছরে এখন পর্যন্ত আন্তঃব্যাংক বৈদেশিক মুদ্রা বাজার থেকে মোট ৩ দশমিক ৯৩ বিলিয়ন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক।

আজ পাঁচটি বাণিজ্যিক ব্যাংক থেকে ১২২ টাকা ৩০ পয়সা হারে ৫৫ মিলিয়ন ডলার কিনেছে ব্যাংকিংখাতের নিয়ন্ত্রক সংস্থাটি।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের তথ্যমতে, সর্বশেষ এই লেনদেনের মাধ্যমে ২০২৬ সালের জানুয়ারিতে নিয়ন্ত্রক সংস্থাটির মোট ডলার ক্রয়ের পরিমাণ দাঁড়িয়েছে ৭৯৮ মিলিয়ন ডলারে।

সাম্প্রতিক মাসগুলোতে বৈদেশিক মুদ্রা বাজারে চাপ কমে আসা ও বৈদেশিক মুদ্রার প্রবাহ বৃদ্ধির প্রেক্ষাপটে কেন্দ্রীয় ব্যাংক বাজার থেকে মার্কিন ডলার কিনছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

জ্বালানি, সার ও খাদ্য আমদানির ব্যয় মেটাতে ২০২০–২১ থেকে ২০২৪–২৫ অর্থবছরের মধ্যে বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে ২৫ বিলিয়ন ডলারের বেশি বিক্রি করেছিল বাংলাদেশ ব্যাংক। এখন রপ্তানি ও রেমিট্যান্সের মাধ্যমে ডলারের সরবরাহ বৃদ্ধির প্রেক্ষাপটে চলতি অর্থবছরের শুরু থেকেই আবার মার্কিন ডলার কেনা শুরু করেছে।

জুলাইয়ের শুরুর দিক থেকে মার্কিন ডলারের বিপরীতে শক্তিশালী হয়েছে বাংলাদেশি টাকা।

কেন্দ্রীয় ব্যাংকের ধারাবাহিক ডলার ক্রয়ের ফলে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়তে থাকে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি বছরের ২২ জানুয়ারি পর্যন্ত দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ ছিল ৩২ দশমিক ৬৬ বিলিয়ন ডলার।

তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যালান্স অব পেমেন্টস অ্যান্ড ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট পজিশন ম্যানুয়াল (বিপিএম৬) পদ্ধতিতে এই রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ২৮ দশমিক ০৬ বিলিয়ন ডলার।

LATEST POSTS

বুদ্ধিজীবীদের আল-বদর না, হত্যা করেছে পার্শ্ববর্তী দেশের লোকজন: বিএনপি নেতা

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু বলেছেন, ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর বুদ্ধিজীবীদের 'আল-বদর, আল-শামস' নয়, পার্শ্ববর্তী দেশের লোকেরা হত্যা করেছে।বুদ্ধিজীবী হত্যার...

আইপিএল নিলাম: মোস্তাফিজুরের ভিত্তি মূল্য ২ কোটি রুপি, সাকিবের ১ কোটি

বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমান ও অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব আল হাসান আইপিএল ২০২৬ নিলামে বিদেশি তালিকার শীর্ষ আকর্ষণ হয়ে উঠতে চলেছেন। ডেথ ওভারে তার বৈচিত্র্যময় বোলিংয়ের...

শিক্ষার্থী খুন, পরে থানায় চাইনিজ কুড়াল নিয়ে বন্ধুর আত্মসমর্পণ

ময়মনসিংহের ত্রিশাল সরকারি নজরুল একাডেমি মাঠে মুনতাসীর ফাহিম (২২) নামে এক শিক্ষার্থীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।ঘটনার...

কানাডায় যেমন আছেন কুমার বিশ্বজিৎ

'তোরে পুতুলের মতো করে সাজিয়ে, হৃদয়ের কোঠরে রাখব'— গানটিতে কণ্ঠ দিয়েছিলেন বাংলাদেশের সংগীত জগতের অতি পরিচিত একটি নাম, কুমার বিশ্বজিৎ। এদেশের বাংলা গানকে বিশ্বের অনেক...

Most Popular