Homeসারাদেশচট্টগ্রামে থানার কাছেই ছুরিকাঘাতে যুবক নিহত

চট্টগ্রামে থানার কাছেই ছুরিকাঘাতে যুবক নিহত

-

চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার প্রায় ৩০০ গজ দূরে জেলা পরিষদের বিপরীত পাশের সড়কে এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।

আজ শুক্রবার ভোরে এ ঘটনা ঘটে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম দ্য ডেইলি স্টারকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতের নাম ইসমাইল হোসেন (৩২)। তিনি লক্ষ্মীপুরের বাসিন্দা হলেও নগরের ফিরিঙ্গি বাজার এলাকায় ভাড়া বাসায় থাকতেন বলে জানিয়েছে পুলিশ।

ওসি করিম জানান, অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে গুরুতরভাবে আহত করে। কোতোয়ালি থানার টহল দল ভোর ৪টা নাগাদ তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি করিম দ্য ডেইলি স্টারকে বলেন, ‘আমরা ঘটনাটি তদন্ত করছি।’

মরদেহ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

LATEST POSTS

লাইটার জাহাজ ব্যবস্থাপনায় চালু হচ্ছে সফটওয়্যার

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে লাইটার জাহাজের সিরিয়াল ও পণ্য খালাস ব্যবস্থাপনায় দীর্ঘদিনের অনিয়ম ও বৈষম্য দূর করতে জাহাজী সফটওয়্যার চালু করতে যাচ্ছে নৌপরিবহন অধিদপ্তর।আগামীকাল শুক্রবার চট্টগ্রামে...

‘অনেক সিনেমা ও আগের মতো প্রেক্ষাগৃহ দরকার’

ঢালিউডের নন্দিত অভিনেতা মিশা সওদাগর। বাংলা চলচ্চিত্রের শীর্ষ খলনায়ক তিনি। বিদায়ী বছরে তার একাধিক সিনেমা মুক্তি পেয়েছে। এছাড়া মালিক ও তছনছ নামে নতুন দুটি সিনেমায়...

মমতার শহরে মেসিকে নিয়ে মহাকেলেঙ্কারি: দায়ী কে, প্রভাব কী?

একদিনে দুটি ঘটনা। প্রথমটি ভারতের কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনের। স্থানীয় সময় সকাল সাড়ে ১১টা। অপরটি হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামের। সময় রাত সাড়ে ৮টা। দুটি ঘটনার...

কোনো মাস্টার প্ল্যান অনুযায়ী কাজ হচ্ছে কি না, সবাইকে ভাবিয়ে তুলছে: রিজভী

ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী...

Most Popular