Homeঅর্থনীতিআবার রেকর্ড ভাঙল স্বর্ণের দাম, প্রতি ভরিতে বাড়ল ৭৩৪৮ টাকা

আবার রেকর্ড ভাঙল স্বর্ণের দাম, প্রতি ভরিতে বাড়ল ৭৩৪৮ টাকা

-

দেশের বাজারে আবারও রেকর্ড ভাঙল স্বর্ণের দাম। ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারিত হয়েছে ২ লাখ ৬৯ হাজার ৭৮৮ টাকায় বিক্রি হবে। এটি দেশের ইতিহাসে স্বর্ণের সর্বোচ্চ দাম।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এই তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। আজ থেকেই নতুন এই দর কার্যকর হবে।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে পাকা স্বর্ণের দাম বেড়ে যাওয়ায় এই সমন্বয় করা হয়েছে। নতুন দরে প্রতি ভরি স্বর্ণের দাম আগের চেয়ে ৭ হাজার ৩৪৮ টাকা বেড়েছে, যা শতকরা হিসাবে ২ দশমিক ৮০ শতাংশ বেশি। এর আগে প্রতি ভরি স্বর্ণের দাম ছিল ২ লাখ ৬২ হাজার ৪৪০ টাকা।

ব্যবসায়ীরা বলছেন, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বাড়া এবং চলমান অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে দেশের বাজারেও এর প্রভাব পড়েছে। আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম আউন্সপ্রতি ৫ হাজার ২০০ ডলার ছাড়িয়ে গেছে। বৈশ্বিক রাজনৈতিক উত্তেজনার কারণে বিনিয়োগকারীরা নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণ ও রুপার দিকে ঝুঁকছেন।

বাংলাদেশে গত কয়েক বছরে স্বর্ণের দাম লাফিয়ে বেড়েছে। ২০১৮ সালের জানুয়ারিতে প্রতি ভরি স্বর্ণের দাম প্রথমবার ৫০ হাজার টাকা ছাড়িয়েছিল। পাঁচ বছরের মাথায় ২০২৩ সালের জুলাইয়ে তা ১ লাখ টাকা অতিক্রম করে। এরপর ২০২৫ সালের ফেব্রুয়ারিতে স্বর্ণের ভরি দেড় লাখ টাকায় পৌঁছায় এবং একই বছর তা ২ লাখ টাকার মাইলফলকও ছাড়িয়ে যায়।

LATEST POSTS

সিডনির বন্ডাই বিচে বন্দুক হামলা: সন্দেহভাজন ২ হামলাকারী বাবা–ছেলে

অস্ট্রেলিয়ার সিডনির বন্ডাই বিচে হানুক্কা উৎসব চলাকালে বন্দুক হামলার ঘটনায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে বিবিসি।দ্য গার্ডিয়ানের তথ্য অনুযায়ী, পুলিশের ধারণা—বন্ডাই বিচে হামলায়...

ওসমান হাদিকে গুলি: শাহবাগে ইনকিলাব মঞ্চের সমাবেশ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলির প্রতিবাদে সমাবেশ করছে ইনকিলাব মঞ্চ।আজ শনিবার দুপুর...

নিলাম শেষে কেমন হলো বিপিএলের দলগুলো

টানা ১২ বছর পর আবারও নিলাম পদ্ধতিতে ফিরেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল)। আর ফিরে আসার এই আসরে দেশি ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ মূল্যে দলে টেনে নেওয়া...

লালমনিরহাটে মাটি খননের সময় মিলল রকেট লঞ্চার

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় মাটি খননের সময় পরিত্যক্ত একটি রকেট লঞ্চার উদ্ধার করেছে পুলিশ।আজ শুক্রবার সকালে উপজেলার গড্ডিমারী ইউনিয়নের জুম্মারপাড়া এলাকা থেকে রকেট লঞ্চারটি উদ্ধার করা...

Most Popular