Homeআন্তর্জাতিককলম্বিয়ায় গভীর খাদে পড়ল বাস, ১৬ শিক্ষার্থী নিহত

কলম্বিয়ায় গভীর খাদে পড়ল বাস, ১৬ শিক্ষার্থী নিহত

-

উত্তর-পশ্চিম কলম্বিয়ায় একটি বাস গভীর খাদে পড়ে অন্তত ১৬ স্কুলশিক্ষার্থীর প্রাণ গেছে। এর সঙ্গে চালকও নিহত হয়েছেন। রোববার এ ঘটনা ঘটে বলে জানায় বার্তা সংস্থা এএফপি।

শিক্ষার্থীরা গ্র্যাজুয়েশন উদ্‌যাপনে গিয়েছিল। তাদের বয়স ১৬ থেকে ১৮ বছর। তারা মেডেলিনের কাছের বেলো শহরের একটি স্কুলের শিক্ষার্থী।

কলম্বিয়া উপকূলের ক্যারিবীয় সমুদ্রসৈকত থেকে ফিরছিল তারা। বাসটি প্রায় ৪০ মিটার নিচে পড়ে যায়। এ ঘটনায় আহত হয়েছে আরও ২০ জন।

অ্যান্টিওকিয়া বিভাগের গভর্নর আন্দ্রেস জুলিয়ান রেনদোন জানান, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।

সামাজিক মাধ্যমে রেনদোনের পোস্ট করা ভিডিওতে এক আহত ব্যক্তি বলছিলেন, ‘আমি ঘুমিয়ে ছিলাম। হঠাৎ চিৎকার শুনি। তারপর আর কিছু মনে নেই।’

গ্র্যাজুয়েশন উদ্‌যাপনে শিক্ষার্থীরা নিজেদের খরচে ক্যারিবীয় শহর টোলু ও কোভেনাসে গিয়েছিল। দুর্গম খাদ থেকে আহতদের স্ট্রেচারে করে তুলে আনা হয়।

প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান।

পুলিশের একটি সূত্র জানায়, দুর্ঘটনাস্থল এলাকায় ন্যাশনাল লিবারেশন আর্মি (ইএলএন) নামে এক গেরিলা গোষ্ঠী সক্রিয়। তাই উদ্ধারকাজ চালাতে উদ্ধারকর্মী ও পুলিশকে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিতে হয়।

ইএলএন বিদ্রোহীরা রোববার থেকে তাদের নিয়ন্ত্রিত এলাকায় ৭২ ঘণ্টা বাণিজ্যিক যাতায়াত এড়িয়ে চলতে নির্দেশ দিয়েছে। ওই সময় তারা সামরিক মহড়া চালাবে।

সড়ক কর্তৃপক্ষ জানায়, ২০২৪ সালে কলম্বিয়ায় গড়ে প্রতিদিন ২২ জন সড়ক দুর্ঘটনায় মারা যান।

LATEST POSTS

কম দামি আইফোন আনলো অ্যাপল

বলতে গেলে চুপিচুপি বাজারে সাশ্রয়ী মূল্যের ফোন এনেছে অ্যাপল। এটি আইফোন-১৭ সিরিজের নতুন সংযোজন এবং নাম রাখা হয়েছে আইফোন-১৭ই। অ্যাপল বলছে, তুলনামূলক কম দামে উন্নত...

ইউরোপীয় ইউনিয়নে ভারতের জিএসপি সুবিধা স্থগিত

ইউরোপীয় ইউনিয়ন গত ১ জানুয়ারি থেকে ভারতের বেশকিছু রপ্তানি পণ্যে জেনারালাইজড স্কিম অব প্রেফারেন্সেস বা জিএসপি শুল্কসুবিধা স্থগিত করেছে।ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দুর এক প্রতিবেদনে বলা...

হ্যাপী আখন্দ: পাহাড়ি ঝরনার মতো বয়ে যাওয়া সংগীতজীবন

'আমার প্রাণ যে মানে না, কিছুই ভালো লাগে না / কে বাঁশি বাজায় রে, মন কেন না চায় রে'- এই গানটি গিটার হাতে গাইছেন এক...

ওসমান হাদিকে গুলি: অপরাধীদের দ্রুত গ্রেপ্তার দাবিতে শনিবার সারাদেশে বিএনপির বিক্ষোভ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলির ঘটনায় দুষ্কৃতিকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে আগামীকাল শনিবার সারাদেশে...

Most Popular