Homeসারাদেশনার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর বিলুপ্তির প্রতিবাদে গাজীপুরে বিক্ষোভ

নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর বিলুপ্তির প্রতিবাদে গাজীপুরে বিক্ষোভ

-

নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর বিলুপ্ত করে অন্য অধিদপ্তরের সঙ্গে একীভূত করার প্রস্তাবের প্রতিবাদ এবং ৮ দফা দাবি বাস্তবায়নের দাবিতে গাজীপুরের কাপাসিয়ায় বিক্ষোভ মিছিল করা হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ঢাকা–কিশোরগঞ্জ মহাসড়কের তরগাঁও মোড়ে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে সৈয়দা জোহরা তাজউদ্দীন নার্সিং কলেজের শিক্ষক-শিক্ষার্থী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সরা উপস্থিত ছিলেন।
তাদের ৮ দফা দাবিগুলো হলো—স্বতন্ত্র নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর একীভূতকরণ প্রক্রিয়া বন্ধ করে জাতীয় নার্সিং কমিশন গঠন করা। প্রস্তাবিত নিয়োগবিধি, অর্গানোগ্রাম, স্ট্যান্ডার্ড সেট-আপ ও ক্যারিয়ার পাথ দ্রুত অনুমোদন করা।

নার্সদের ৯ম থেকে ৪র্থ গ্রেড পর্যন্ত উচ্চপদ সৃষ্টি করে পদোন্নতি নিশ্চিত করা। নার্সিং সুপারভাইজার ও নার্সিং ইন্সট্রাক্টর পদ ১০ম গ্রেড থেকে ৯ম গ্রেডে উন্নীত করা।
এছাড়া, ডিপ্লোমা নার্স–মিডওয়াইফদের সনদ স্নাতক (পাস) সমমান প্রদান এবং গ্র্যাজুয়েট নার্স–মিডওয়াইফদের জন্য পেশাদার বিসিএস চালু করা।বেসরকারি স্বাস্থ্যসেবা ও শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগবিধি ও বেতন কাঠামো প্রণয়ন এবং অপ্রশিক্ষিত/ভুয়া নার্স–মিডওয়াইফদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া।

ঝুঁকিভাতা প্রদান এবং জোরপূর্বক চাপিয়ে দেওয়া নতুন নার্সিং ইউনিফর্ম বাতিল। শয্যা, রোগী ও চিকিৎসক অনুপাতে নতুন পদ সৃষ্টি ও নিয়োগ প্রদান।
সমাবেশে বক্তব্য দেন সৈয়দা জোহরা তাজউদ্দীন নার্সিং কলেজের প্রভাষক মোহাম্মদ মহিউদ্দিন, জাকির হোসেন ও রীনা আক্তার, কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স কামরুজ্জামান প্রধান, কলেজের পোস্ট বেসিক বিএসসি শিক্ষার্থী মাহফুজ আহমেদ ও তুহিন সরকারসহ অনেকে।

 

LATEST POSTS

‘দেশের স্থিতিশীলতা যারা নষ্ট করতে চায়, তাদের ষড়যন্ত্র শুরু হয়ে গেছে’

ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলির ঘটনার নিন্দা জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের স্থিতিশীলতা যারা...

বড় জয়ে প্রথমবার এমএলএস কাপের ফাইনালে মেসির মায়ামি

ইতিহাসে প্রথমবারের মতো এমএলএস কাপের ফাইনালে উঠল ইন্টার মায়ামি। রোববার সকালে প্লে-অফের ইস্টার্ন কনফারেন্সের ফাইনালে তারা গুঁড়িয়ে দিল নিউইয়র্ক সিটি এফসিকে। ঘরের মাঠ ফ্লোরিডার চেজ...

ডেটা প্যাকেজের দাম কমাতে অপারেটরদের পরিকল্পনা জানতে চায় বিটিআরসি

মোবাইল ইন্টারনেট ডেটা প্যাকেজের দাম কমাতে কী কী পদক্ষেপ নেওয়া হচ্ছে—সে বিষয়ে এক সপ্তাহের মধ্যে বিস্তারিত পরিকল্পনা ও প্রতিবেদন জমা দিতে দেশের সব মোবাইল ফোন...

২৫ বছরে ‘প্রেম তুমি কি?’

২০০০ সালে ঈদ হয়েছিল তিনটি। ঈদুল ফিতর এসেছিল দুবার। এর ভেতর দ্বিতীয় ফিতরের ঈদটি হয়েছিল ২০০০ সালের ২৮ ডিসেম্বর। সে সময় বাংলাদেশে ব্যান্ড মিউজিকের জোয়ার...

Most Popular