Homeবিনোদনবিলবোর্ডের কে-পপ তালিকার শীর্ষে সেভেনটিন

বিলবোর্ডের কে-পপ তালিকার শীর্ষে সেভেনটিন

-

২০২৫ সালের ‘বিলবোর্ড কে-পপ আটিস্ট ১০০’ তালিকায় শীর্ষ স্থান দখল করেছে সেভেনটিন।

দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যম কোরিয়া হেরাল্ডের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, গত ২৩ ডিসেম্বর যুক্তরাষ্ট্রে তালিকাটি প্রকাশ করে বিলবোর্ড। তালিকায় সেভেনটিনের ১৩ সদস্য শীর্ষ ১৩টি স্থানে জায়গা পেয়েছে।

বিলবোর্ড জানিয়েছে, শীর্ষে আছে সেভেনটিন এবং এর ১৩ সদস্য। তারা কোরিয়া, যুক্তরাষ্ট্রসহ বিশ্বব্যাপী ধারাবাহিক পারফরম্যান্স করেছে। সেভেনটির দশ বছরের ক্যারিয়ারে এ বছর নতুন উচ্চতায় পৌঁছেছে।

কোরিয়া হেরাল্ডের প্রতিবেদনে বলা হয়, সেভেনটিন তাদের নতুন ট্যুরে ৯ লাখ ৬৪ হাজার টিকিট বিক্রি করেছে, যা বিলবোর্ডের ট্যুরস তালিকায় ১৭তম স্থান অর্জন করেছে। এটি কে-পপের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ।

ব্যান্ডটি ফেব্রুয়ারিতে পুনরায় ট্যুর শুরু করবে এবং এশিয়ার চারটি স্টেডিয়ামে পারফর্ম করবে।

LATEST POSTS

জবাবদিহিমূলক সরকার কোনো ব্যাখ্যা ছাড়াই কি এমন সিদ্ধান্ত নিতে পারে?

গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সাধারণত তিনটি বিষয় দিয়ে বিচার করা হয়: যৌক্তিকতা, প্রয়োগ পদ্ধতি এবং তাৎপর্য বা অর্থ। বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদ থেকে ড. আহসান এইচ মনসুরকে...

গাজীপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

গাজীপুর মহানগরের কোনাবাড়ীতে আন্দোলনরত পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এতে শিল্প পুলিশের ১০ সদস্য এবং অর্ধশতাধিক শ্রমিক আহত হয়েছেন বলে জানা গেছে।আজ...

ঝড়-বৃষ্টিতে গাজায় নতুন সংকট, ১৪ প্রাণহানি

বায়রন নামে একটি ঝড়ের প্রভাবে গাজা উপত্যকায় ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি  হয়েছে। তীব্র ঝোড়ো হাওয়া, টানা বৃষ্টি এবং বাড়িঘর ধসে পড়ার কারণে সেখানে অন্তত ১৪ জনের...

আমার মনোনয়ন প্রমাণ করে জামায়াতে ইসলামী অসাম্প্রদায়িক দল: কৃষ্ণ নন্দী

বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত খুলনা-১ আসনে সংসদ সদস্য প্রার্থী কৃষ্ণ নন্দী বলেছেন, 'আমাকে এমপি প্রার্থী ঘোষণার মাধ্যমে আরও স্পষ্টভাবে হিন্দু সম্প্রদায়ের কাছে প্রমাণিত হয়, বাংলাদেশ...

Most Popular