Homeসারাদেশসিরাজগঞ্জে সাংবাদিককে লাঞ্ছিতের অভিযোগ

সিরাজগঞ্জে সাংবাদিককে লাঞ্ছিতের অভিযোগ

-

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় ভিডব্লিউবির বরাদ্দ করা চাল ক্রয় ও বিক্রয় করতে নিষেধ এবং ভিডিও ধারণ করায় এক সাংবাদিককে শারীরিকভাবে লাঞ্ছিতের অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার দুপু‌রে উপজেলার মাগুরা বিনোদ ইউনিয়ন পরিষদে এ ঘ‌টনা ঘটে। ভুক্তভোগী সিরাজুল ইসলাম শিশির দীপ্ত টেলিভিশন, খবরের কাগজ ও দ্য এশিয়ান এইজের সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত। 

প্রত্যক্ষদর্শীরা জানান, ইউনিয়ন পরিষদের সামনে থেকে ভিডব্লিউবির ৩০ কেজি চাল উপকারভোগীদের কাছ থেকে কম দামে কিনছিল ব্যাপারী সাহেদ। সেসময় সাংবাদিক সিরাজুল ইসলাম সরকারি চাল ক্রয় করতে নিষেধ করলে ক্ষিপ্ত হয়ে ওঠেন তিনি। একপর্যায়ে সাহেদের ছেলে আরিফ, আশিকসহ আরও কয়েকজনকে দেশীয় অস্ত্রসহ সিরাজুল ইসলামের ওপর হামলা করে। পরে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ অন্যরা সিরাজুল ইসলামকে উদ্ধার করে এবং স্থানীয় ক্লিনিকে তাকে চিকিৎসা দেওয়া হয়।

এ বিষয়ে সিরাজুল ইসলাম শিশির বলেন, সামন্য সরকারি চাল ক্রয় ও বিক্রয় করতে নিষেধ করায় একজন সাংবাদিকের যদি এ পরিস্থিতিতে পড়তে হয়। তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? এসব চাল সিন্ডিকেট সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়া প্রয়োজন। আমি তার শাস্তি দাবি করছি, তাকে অচিরেই গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক।

মাগুরা বিনোদ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মেহেদী হাসান ম্যাগনেট বলেন, সাংবাদিকের সঙ্গে যে আচরণ ও বাজে ব্যবহার করা হয়েছে, তা খুবই ন্যক্কারজনক। এ বিষয়ে তীব্র নিন্দা জানাচ্ছি।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। দ্রুত দুষ্কৃতকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

 

LATEST POSTS

ঝুঁকির পথে হাঁটবে না বাংলাদেশ

নির্বাচকরা আত্মবিশ্বাসী ছিলেন আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ম্যাচ জিতেই বাংলাদেশ নিশ্চিত করে ফেলবে সিরিজ। সরল পথে এই প্রত্যাশা পূরণ হলে শেষ ম্যাচের দলে তাই নতুন...

জনস্বাস্থ্য সুরক্ষায় তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আইনে রূপান্তর সময়ের দাবি

বাংলাদেশে জনস্বাস্থ্যের সবচেয়ে বড় কিন্তু নীরব সংকট হলো অসংক্রামক রোগ বা এনসিডি। হৃদ্‌রোগ, ক্যানসার, ডায়াবেটিস ও দীর্ঘস্থায়ী শ্বাসকষ্ট—এই চারটি রোগই আজ দেশে মৃত্যুর প্রধান কারণ।...

সুতা আমদানি নিয়ন্ত্রণে সরকারের উদ্যোগ, অসন্তুষ্ট পোশাক ব্যবসায়ীরা

বন্ডেড ওয়্যারহাউস সুবিধার আওতায় নির্দিষ্ট কিছু ধরনের সুতার শুল্কমুক্ত আমদানি বন্ধের সুপারিশ করেছে বাণিজ্য মন্ত্রণালয়। সরকারের এ প্রস্তাবকে স্বাগত জানিয়েছে স্থানীয় স্পিনিং মিলগুলো। তবে তৈরি...

সংগীতশিল্পী ক্রিস রিয়া মারা গেছেন

প্রখ্যাত ব্রিটিশ সংগীতশিল্পী ক্রিস্টোফার অ্যান্টন রিয়া, যিনি ক্রিস রিয়া নামে অধিক পরিচিত, ৭৪ বছর বয়সে মারা গেছেন।রিয়ার স্ত্রী ও দুই সন্তানের মুখপাত্রের বরাতে সোমবার বিবিসির...

Most Popular