Homeঅর্থনীতিগণভোটে ‘হ্যাঁ’ প্রচার চালাতে ব্যাংকগুলোকে নির্দেশ

গণভোটে ‘হ্যাঁ’ প্রচার চালাতে ব্যাংকগুলোকে নির্দেশ

-

জুলাই সনদের ওপর আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচার চালানোর জন্য সব ব্যাংককে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। গতকাল রোববার কেন্দ্রীয় ব্যাংকের সদর দপ্তরে অনুষ্ঠিত ব্যাংকারদের সভায় এই নির্দেশনা দেওয়া হয়।

গভর্নর আহসান এইচ মনসুরের সভাপতিত্বে ওই সভায় অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) চেয়ারম্যান মাশরুর আরেফিনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল অংশ নেয়। এ ছাড়া আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারক এবং বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ও নির্বাহী পরিচালকেরা উপস্থিত ছিলেন।

সভায় খেলাপি ঋণ কমানো, বাংলাদেশ ব্যাংকের ডলার কেনা এবং আগামী জাতীয় নির্বাচনের দিন অনুষ্ঠেয় গণভোট নিয়ে আলোচনা হয়।

এবিবি চেয়ারম্যান মাশরুর আরেফিন টেলিফোনে দ্য ডেইলি স্টারকে বলেন, ‘আমাদের “হ্যাঁ” ভোটের পক্ষে প্রচার চালাতে বলা হয়েছে। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে একটি চিঠি এসেছে, যেখানে মানুষকে গণভোটে অংশ নিতে উৎসাহিত করার জন্য প্রতিটি শাখায় দুটি করে ব্যানার টাঙাতে নির্দেশ দেওয়া হয়েছে।’

তিনি বলেন, প্রধান উপদেষ্টার কার্যালয়ের চিঠিতে গণভোট বিষয়ে জনসচেতনতা তৈরিতে কাজ করা এনজিওদের অর্থ দেওয়ার জন্যও ব্যাংকগুলোকে বলা হয়েছে।

মাশরুর আরেফিন আরও বলেন, আমরা এবিবির মাধ্যমেও সহায়তা দেব। ব্যাংকগুলো এ ব্যাপারে অনেক কার্যক্রম হাতে নেবে, কারণ বিষয়টি সাধারণ মানুষের বোঝা দরকার। এবিবির চেয়ারম্যান হিসেবে আমি নিজেও এখানে অর্থ ব্যয় করব এবং কিছু কার্যক্রম চালাব।

সভায় উপস্থিত একটি বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) জানান, গত সপ্তাহে বাংলাদেশ ব্যাংক প্রতিটি শাখায় ব্যানার টাঙিয়ে জনসচেতনতা সৃষ্টি এবং ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়ে একটি চিঠি পাঠিয়েছে। অনেক ব্যাংক ইতিমধ্যে তাদের শাখাগুলোতে প্রচারণা শুরুও করেছে।

এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, তিনি বিষয়টি সম্পর্কে অবহিত নন।

LATEST POSTS

গুগল ক্রোমের আধিপত্য ভাঙতে ওয়েব ব্রাউজার আনছে ওপেন এআই

এবার নিজেদের ওয়েব ব্রাউজার নিয়ে আসছে চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেন এআই। গুগল ক্রোমের একচ্ছত্র আধিপত্যকে চ্যালেঞ্জ জানাতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর এই ব্রাউজার শিগগিরই বাজারে...

এআইয়ের অপব্যবহার নিয়ে শঙ্কিত শ্রীলীলা

দক্ষিণ ভারতীয় অভিনেত্রী শ্রীলীলা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ডিপফেক কনটেন্টের অপব্যবহার নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন। তিনি ভক্ত ও অনুসারীদের এআই দিয়ে তৈরি ভুয়া কনটেন্ট না...

সীমান্তে নতুন করে উত্তেজনা, কম্বোডিয়ায় থাইল্যান্ডের বিমান হামলা 

কম্বোডিয়ার বিরোধপূর্ণ সীমান্ত এলাকায় থাইল্যান্ড বিমান হামলা চালিয়েছে। আজ সোমবার এমনটি জানিয়েছে থাই সেনাবাহিনী। এর আগে দুই দেশই পরস্পরের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় হওয়া...

গতকালকের হামলায় বিএনপির ১০ লাখ ভোট কমেছে: এবি পার্টির ফুয়াদ

বরিশালে একটি অনুষ্ঠানে গতকাল হামলার ঘটনায় প্রশাসনের নিষ্ক্রিয়তার সমালোচনা করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।তিনি বলেন, 'প্রশাসন ধরেই নিয়েছে, যখন আওয়ামী...

Most Popular