Homeঅর্থনীতিএলপিজি আমদানি সহজ করল বাংলাদেশ ব্যাংক

এলপিজি আমদানি সহজ করল বাংলাদেশ ব্যাংক

-

দেশে চলমান গ্যাস সংকটের মধ্যে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) আমদানিকারকদের জন্য ঋণ সুবিধা সহজ করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে এলপিজি আমদানির ক্ষেত্রে সরবরাহকারী বা ক্রেতার ঋণ (সাপ্লায়ার্স বা বায়ার্স ক্রেডিট) সুবিধা পাওয়া যাবে।

আজ সোমবার বাংলাদেশ ব্যাংক এক প্রজ্ঞাপনে জানিয়েছে, এখন থেকে ২৭০ দিন পর্যন্ত বাকিতে বা ঋণে এলপিজি আমদানি করা যাবে।

সরবরাহ সংকটের কারণে সিলিন্ডারের আকারভেদে এলপিজির দাম ৩৫০ থেকে ৯০০ টাকা পর্যন্ত বেড়েছে। সরকার নির্ধারিত দরের চেয়ে বেশি দামে এলপিজি সিলিন্ডার বিক্রি হওয়ায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা। এই পরিস্থিতিতে বাসাবাড়ি ও হোটেল-রেস্তোরাঁয় রান্নাবান্না ব্যাহত হচ্ছে।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, এলপিজি বাল্ক বা অনেক পরিমাণে কেনা হয় এবং পরে সিলিন্ডারে ভরে বাজারজাত করা হয়। এই প্রক্রিয়ায় মজুত, সিলিন্ডারজাতকরণ এবং অন্যান্য কার্যক্রমে বাড়তি সময়ের প্রয়োজন হয়। তাই এলপিজিকে বাণিজ্যিক ঋণের ক্ষেত্রে শিল্প কাঁচামাল হিসেবে বিবেচনা করার নির্দেশ দেওয়া হয়েছে।

বিদ্যমান বৈদেশিক মুদ্রা বিনিময় বিধিমালা অনুযায়ী, শিল্প কাঁচামাল আমদানির ক্ষেত্রে সর্বোচ্চ ২৭০ দিন পর্যন্ত সরবরাহকারী বা ক্রেতার ঋণ সুবিধা পাওয়া যায়।

কেন্দ্রীয় ব্যাংক ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে, তারা যেন বিদেশি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে ক্রেতার ঋণ বা বায়ার্স ক্রেডিটের ব্যবস্থা করে। এ ছাড়া অফশোর ব্যাংকিং ইউনিটের মাধ্যমে বিল ডিসকাউন্টিং সুবিধাও দেওয়া যাবে।

এই সিদ্ধান্তের ফলে এলপিজি আমদানিকারকেরা আর্থিক চাপ সামলাতে পারবেন বলে আশা করা হচ্ছে।

LATEST POSTS

ই-স্পোর্টস কে ‘ক্রীড়া’ ঘোষণা যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের

শুনতে আশ্চর্যজনক মনে হলেও, ভিডিও গেমস খেলাকেও ক্যারিয়ার হিসেবে বেছে নেওয়া সম্ভব। বিশ্বের বিভিন্ন দেশে প্রতিযোগিতামূলক ভিডিও গেমিংকে আনুষ্ঠানিক স্বীকৃতি ও বৈধতা দেওয়ার ধারায় এবার...

হলিউডে আরেক বড় পরিবর্তন, ইউটিউবে সম্প্রচার হবে অস্কার

আরেকটি বড় পরিবর্তনের সাক্ষী হতে যাচ্ছে হলিউড। ২০২৯ সাল থেকে আর এবিসি টেলিভিশনের পর্দায় দেখা যাবে না অস্কার। তখন থেকে ইউটিউবে সম্প্রচারিত হবে হলিউডের এই...

শত্রুকে ঘায়েল করতে ক্ষেপণাস্ত্রে স্টেলথ ও এআই প্রযুক্তি যুক্ত করবে ইরান

শত্রুপক্ষের প্রতিরক্ষাবলয় ভেদ করতে ক্ষেপণাস্ত্রে স্টেলথ ও এআই প্রযুক্তি যুক্ত করার ওপর বিশেষ গুরুত্ব দেবে ইরান। এমনটাই বলেছেন দেশটির বিপ্লবী রক্ষী বাহিনী (আইআরজিসি) প্রধান।গতকাল রোববার...

‘ইলেকশনের সময় যারা বেশি বেশি নামাজ শুরু করেন, তারাই বোধহয় ধর্মকে ব্যবহার করেন’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেলেও জামায়াতে ইসলামী সব রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে জাতীয় সরকার গঠন করবে বলে জানিয়েছেন দলের আমির শফিকুর রহমান।'দেশের স্থিতিশীলতা ও...

Most Popular