Homeঅর্থনীতিদ্বিগুণ হচ্ছে মানি চেঞ্জারদের লাইসেন্স নবায়ন ফি

দ্বিগুণ হচ্ছে মানি চেঞ্জারদের লাইসেন্স নবায়ন ফি

-

আগামী ১৫ জানুয়ারি থেকে মানি চেঞ্জারদের বার্ষিক লাইসেন্স নবায়ন ফি ৫ হাজার টাকা থেকে বাড়িয়ে ১০ হাজার টাকা করা হয়েছে।

আজ সোমবার বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে।

ওই সার্কুলারে বলা হয়েছে, এতদিন লাইসেন্সপ্রাপ্ত মানি চেঞ্জারদের প্রতি বছর অফেরতযোগ্য নবায়ন ফি হিসেবে ৫ হাজার টাকা পরিশোধ করতে হতো। নতুন নির্দেশনা অনুযায়ী, এই ফি দ্বিগুণ হয়ে ১০ হাজার টাকা হবে এবং তা কার্যকর হবে চলতি বছরের ১৫ জানুয়ারি থেকে।

তবে লাইসেন্স নবায়নের সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য শর্ত ও বিধান অপরিবর্তিত থাকবে বলে সার্কুলারে উল্লেখ করা হয়েছে।

সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

উল্লেখ্য, মানি চেঞ্জাররা বিদেশে ভ্রমণকারী ও প্রবাসী আয় লেনদেনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এসব প্রতিষ্ঠান বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন কাঠামোর আওতায় নিয়ন্ত্রিত।

LATEST POSTS

এবার ইউজারের পুরো স্ক্রিন দেখবে এআই

ভাবুন তো, আপনি কম্পিউটার স্ক্রিনে কাজ করছেন, আর একজোড়া চোখ চুপচাপ সব কিছু দেখছে। শুধু দেখছে না, বুঝতেও পারছে কোথায় কি হচ্ছে। নিমিষে বিশ্লেষণ করে...

‘রইদ’ নিয়ে সুমন-তুষি: ট্রেলারের কিছু দৃশ্য যেন কবিতা

প্রায় তিন বছর আগে মুক্তি পেয়েছিল মেজবাউর রহমান সুমন নির্মিত 'হাওয়া'। প্রথম সিনেমা দিয়েই আলোচনায় চলে আসেন তিনি। তার নির্মিত নতুন সিনেমা 'রইদ'-এর ট্রেলার প্রকাশ...

প্রধান দলগুলোকে বাইরে রেখে নির্বাচনের জন্য মরিয়া মিয়ানমারের জান্তা সরকার

গত চার বছর ধরে গৃহযুদ্ধে জর্জরিত মিয়ানমারে নির্বাচনের আয়োজন করেছে ক্ষমতাসীন জান্তা সরকার।২০২১ সালে অভ্যুত্থানের মাধ্যমে গণতান্ত্রিক সরকারকে হটিয়ে সামরিক বাহিনী ক্ষমতা দখলের পর থেকে...

সহিংসতার পুরনো সংস্কৃতিতে জামায়াত ‘নতুন খেলোয়াড়’ হতে চায়: এনসিপি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পক্ষ থেকে বলা হয়েছে, বাংলাদেশে পুরনো সহিংস ও আধিপত্যবাদী রাজনীতির পথে 'নতুন খেলোয়াড়' হিসেবে আবির্ভূত হওয়ার চেষ্টা করছে জামায়াতে ইসলামী।একে 'যা...

Most Popular