Homeঅর্থনীতিস্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৫০ টাকা বাড়ল

স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৫০ টাকা বাড়ল

-

দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম। ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনা এখন থেকে ২ লাখ ২৭ হাজার ৮৫৬ টাকায় বিক্রি হবে। এই হিসাবে প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৫০ টাকা বেড়েছে।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। আজ রোববার থেকে নতুন এই দর কার্যকর হবে।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পাকা সোনা) দাম বেড়ে যাওয়ায় এই সমন্বয় করা হয়েছে।

ব্যবসায়ীরা বলছেন, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামের ওঠানামা, স্থানীয় বাজারে স্বর্ণের দরবৃদ্ধি এবং চলমান অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে গত কয়েক মাস ধরে দেশের স্বর্ণের বাজার অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে। গত ডিসেম্বরেই ১২ দফা স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল।

বাংলাদেশে গত কয়েক বছরে স্বর্ণের দাম লাফিয়ে লাফিয়ে বেড়েছে। ২০১৮ সালের জানুয়ারিতে প্রতি ভরি স্বর্ণের দাম প্রথমবার ৫০ হাজার টাকা ছাড়িয়েছিল। পাঁচ বছরের মাথায় ২০২৩ সালের জুলাইয়ে তা ১ লাখ টাকা অতিক্রম করে। এরপর ২০২৫ সালের ফেব্রুয়ারিতে স্বর্ণের ভরি দেড় লাখ টাকায় পৌঁছায় এবং একই বছর তা ২ লাখ টাকার মাইলফলকও পেরিয়ে যায়।

LATEST POSTS

প্রধান দলগুলোকে বাইরে রেখে নির্বাচনের জন্য মরিয়া মিয়ানমারের জান্তা সরকার

গত চার বছর ধরে গৃহযুদ্ধে জর্জরিত মিয়ানমারে নির্বাচনের আয়োজন করেছে ক্ষমতাসীন জান্তা সরকার।২০২১ সালে অভ্যুত্থানের মাধ্যমে গণতান্ত্রিক সরকারকে হটিয়ে সামরিক বাহিনী ক্ষমতা দখলের পর থেকে...

সহিংসতার পুরনো সংস্কৃতিতে জামায়াত ‘নতুন খেলোয়াড়’ হতে চায়: এনসিপি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পক্ষ থেকে বলা হয়েছে, বাংলাদেশে পুরনো সহিংস ও আধিপত্যবাদী রাজনীতির পথে 'নতুন খেলোয়াড়' হিসেবে আবির্ভূত হওয়ার চেষ্টা করছে জামায়াতে ইসলামী।একে 'যা...

নিজের ভবিষ্যৎ বিসিসিআইয়ের হাতে ছাড়লেন গম্ভীর

ঘরের মাঠে চরম বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হলো ভারত। দুই ম্যাচের টেস্ট সিরিজে তাদেরকে গুঁড়িয়ে হোয়াইটওয়াশ করে ছাড়ল দক্ষিণ আফ্রিকা। পুরোপুরি ধরাশায়ী হওয়ার পর দলটির প্রধান...

ডিপি ওয়ার্ল্ডকে নিউমুরিং টার্মিনাল দেওয়ার বৈধতা চ্যালেঞ্জের রিটের রায় ৪ ডিসেম্বর

চট্টগ্রামের নিউমুরিং কনটেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার সরকারি সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করা রিটের রায় আগামী ৪ ডিসেম্বর দেবেন আদালত।আজ মঙ্গলবার বিচারপতি ফাতেমা নাজিব...

Most Popular