Homeবিনোদন‘ওয়েস্টার্ন পোশাকের সমালোচনাকারীদের চিন্তার সীমাবদ্ধতা আছে’

‘ওয়েস্টার্ন পোশাকের সমালোচনাকারীদের চিন্তার সীমাবদ্ধতা আছে’

-

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনয়শিল্পী রুনা খান। ২০২৫ সালে তার অভিনীত একটি ওয়েব ফিল্ম ও দুটি ওয়েব সিরিজ মুক্তি পেয়েছে। মুক্তির অপেক্ষায় আছে আরও তিনটি সিনেমা।

একটি টেলিফিল্মের শ্যুটিং শেষ করেছেন, মাসের শেষ সপ্তাহে শুরু করবেন নতুন একটি শর্টফিল্মের। এসব কিছু নিয়ে দ্য ডেইলি স্টারের সঙ্গে কথা বলেছেন রুনা খান।

জানতে চেয়েছিলাম, ওটিটিতে প্রচারিত তিনটি কাজের মধ্যে কোনটি তার বেশি পছন্দের?

রুনা উত্তর দেন, ‘তিনটি কাজই পছন্দ হয়েছে বলেই করেছি। তারপরও বলতে চাই, ‘বোহেমিয়ান ঘোড়া’ ওয়েব সিরিজের ‘আম্বিয়া’ চরিত্রটি খুব পছন্দের। এই কাজটি ভালো লেগেছে। ‘নীলপদ্ম’ ওয়েব ফিল্মের ‘নীলা’ চরিত্রটিও অনেক পছন্দের। ‘পাপ কাহিনী’ও ভিন্ন রকম গল্পের কাজ।’

‘নীলপদ্ম’ ওয়েব ফিল্মের ‘নীলা’ চরিত্র সম্পর্কে রুনা বলেন, ‘নীলপদ্ম’ ওয়েব ফিল্মে নাম ভূমিকায় দর্শকরা আমাকে দেখেছেন। অনেক প্রশংসা পেয়েছি প্রচার হওয়ার পর। নারীকেন্দ্রিক গল্প এটি। অন্ধকার জীবনের গল্প। একজন যৌন কর্মীর চরিত্রে কাজ করেছি।’

যৌন কর্মীর চরিত্রে অভিনয় করতে গিয়ে কী অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন?

এই প্রশ্নের জবাবে রুনা খান বলেন, ‘অনেক রকম অভিজ্ঞতার মুখোমুখি হয়েছি। দৌলতদিয়ায় শ্যুটিং করতে গিয়ে দেখেছি কোনো মেয়েকে তার স্বামী বিক্রি করে দিয়েছেন। কোনো প্রেমিক তার প্রেমিকাকে বিক্রি করে দিয়েছেন। কোনো মেয়েকে অভাবের কারণে তার পরিবার বিক্রি করে দিয়েছে। এইসব দেখে ভেবেছি, আহারে জীবন! ঘটনাগুলো মানুষ হিসেবে আমাকে খুব নাড়া দিয়েছে।’

আপনার ক্যারিয়ারে জীবনমুখী চরিত্রই বেশি দেখা যায়— এ প্রশ্ন করতেই তিনি বলেন, ‘আসলে আমার সিনেমাগুলোতে জীবনমুখী চরিত্রই বেশি পেয়েছি। যেখানে অভিনয়ের সুযোগ ছিল, মানুষের হৃদয়কে ছুঁয়ে যেত। অবহেলিত ও বঞ্চিত মানুষের চরিত্রে বেশি কাজ করেছি।’

রুনা খান আরও বলেন, ‘মানুষ ভালো গল্প পছন্দ করে। ভালো চরিত্রের কথা মনে রাখেন। ‘বোহেমিয়ান ঘোড়া’ সিরিজের গল্প খুব ভালো ছিল। ‘আম্বিয়া’ চরিত্রের জন্য অনেক প্রশংসা পেয়েছি।

তার অভিনীত তিনটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। মাসুদ পথিকের ‘বক’, কৌশিক শংকর দাসের ‘দাফন’, ও জাহিদ হোসেনের ‘লীলামন্থন’।

নারী শিল্পীদের নানা সময়ে সমালোচনার শিকার হতে হয় ফেসবুকে। এ সম্পর্কে রুনা খান বলেন, ‘কোনো কাজের গঠনমূলক সমালোচনা হলে তা সুন্দর। আমি অভিনয় করি, মডেলিং করি। কাজের সমালোচনা এবং ব্যক্তিগত সমালোচনা আলাদা। অভিনেত্রী হিসেবে বিভিন্ন চরিত্রে অভিনয় করি। মডেল হিসেবে বিভিন্ন লুক-এ আমাকে দেখা যায়।’

তিনি আরও বলেন, ‘ওয়েস্টার্ন পোশাক পরলে যারা সমালোচনা করে, তাদের চিন্তার সীমাবদ্ধতা আছে।’

২০২৫ সালটি কেমন কাটলো জানতে চাইলে অভিনেত্রী বলেন, ‘কাজ কম হয়েছে। আমি কাজ কম করি আসলে। কেউ কেউ অনেক কাজ করেন। নাটক, সিনেমা ও ওটিটি— তিন মাধ্যমেই কাজ কম হয়েছে এই বছরে।’

LATEST POSTS

প্রধান দলগুলোকে বাইরে রেখে নির্বাচনের জন্য মরিয়া মিয়ানমারের জান্তা সরকার

গত চার বছর ধরে গৃহযুদ্ধে জর্জরিত মিয়ানমারে নির্বাচনের আয়োজন করেছে ক্ষমতাসীন জান্তা সরকার।২০২১ সালে অভ্যুত্থানের মাধ্যমে গণতান্ত্রিক সরকারকে হটিয়ে সামরিক বাহিনী ক্ষমতা দখলের পর থেকে...

সহিংসতার পুরনো সংস্কৃতিতে জামায়াত ‘নতুন খেলোয়াড়’ হতে চায়: এনসিপি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পক্ষ থেকে বলা হয়েছে, বাংলাদেশে পুরনো সহিংস ও আধিপত্যবাদী রাজনীতির পথে 'নতুন খেলোয়াড়' হিসেবে আবির্ভূত হওয়ার চেষ্টা করছে জামায়াতে ইসলামী।একে 'যা...

নিজের ভবিষ্যৎ বিসিসিআইয়ের হাতে ছাড়লেন গম্ভীর

ঘরের মাঠে চরম বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হলো ভারত। দুই ম্যাচের টেস্ট সিরিজে তাদেরকে গুঁড়িয়ে হোয়াইটওয়াশ করে ছাড়ল দক্ষিণ আফ্রিকা। পুরোপুরি ধরাশায়ী হওয়ার পর দলটির প্রধান...

ডিপি ওয়ার্ল্ডকে নিউমুরিং টার্মিনাল দেওয়ার বৈধতা চ্যালেঞ্জের রিটের রায় ৪ ডিসেম্বর

চট্টগ্রামের নিউমুরিং কনটেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার সরকারি সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করা রিটের রায় আগামী ৪ ডিসেম্বর দেবেন আদালত।আজ মঙ্গলবার বিচারপতি ফাতেমা নাজিব...

Most Popular