Homeসারাদেশসৌদি আরব, মালয়েশিয়াসহ ৭ দেশের প্রবাসী ভোটার নিবন্ধন স্থগিত

সৌদি আরব, মালয়েশিয়াসহ ৭ দেশের প্রবাসী ভোটার নিবন্ধন স্থগিত

-

সঠিক ও পূর্ণাঙ্গ ঠিকানা না দেওয়ায় বাহরাইন, কুয়েত, মালয়েশিয়া, ওমান, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের প্রবাসী ভোটারদের পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে নিবন্ধন কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে।

আজ বৃহস্পতিবার ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিকের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন প্রক্রিয়ায় সম্মানিত ভোটাররা সঠিক ও পূর্ণাঙ্গ ঠিকানা প্রদান না করায় বাহরাইন, কুয়েত, মালয়েশিয়া, ওমান, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত- উল্লিখিত দেশগুলোতে ডাকযোগে ভোট প্রদান সম্পর্কিত নিবন্ধন কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। সঠিক ও পূর্ণাঙ্গ ঠিকানা ছাড়া ভোটারদের কাছে ডাকযোগে ব্যালট পেপার পাঠানো সম্ভব নয়। পরবর্তী করণীয় সম্পর্কে শিগগিরই অবহিত করা হবে।’

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রথমবারের মতো বিদেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেবেন।

নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটে প্রকাশিত পোস্টাল ভোটিং আপডেট তথ্য অনুযায়ী, ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে আজ বৃহস্পতিবার দুপুর ১টা পর্যন্ত মোট ৫৩ হাজার ৯৬ জন প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন।

LATEST POSTS

আমিরুলের হ্যাটট্রিক সত্ত্বেও অস্ট্রেলিয়ার কাছে বাংলাদেশের হার

হ্যাটট্রিক করলেন ড্র্যাগ ও ফ্লিক বিশেষজ্ঞ আমিরুল ইসলাম। অসাধারণ পারফরম্যান্সে জিতলেন ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কার। তার নৈপুণ্যের দিনে বেশ লড়াই করলেও সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার...

‘আইসা এত ভিড় কইরা আমাদের দেখার কিছু নাই’

পোড়া ঘর, কালো হয়ে যাওয়া টিন, পাশেই পোড়া আসবাবপত্রের স্তূপ। কষ্টে উপার্জিত আয়ে গড়া সংসারের সবটাই পুড়ে ছাই—কড়াইল বস্তিতে পুড়ে যাওয়া এমন একটি ঘরের দিকে...

কম দামি আইফোন আনলো অ্যাপল

বলতে গেলে চুপিচুপি বাজারে সাশ্রয়ী মূল্যের ফোন এনেছে অ্যাপল। এটি আইফোন-১৭ সিরিজের নতুন সংযোজন এবং নাম রাখা হয়েছে আইফোন-১৭ই। অ্যাপল বলছে, তুলনামূলক কম দামে উন্নত...

ইউরোপীয় ইউনিয়নে ভারতের জিএসপি সুবিধা স্থগিত

ইউরোপীয় ইউনিয়ন গত ১ জানুয়ারি থেকে ভারতের বেশকিছু রপ্তানি পণ্যে জেনারালাইজড স্কিম অব প্রেফারেন্সেস বা জিএসপি শুল্কসুবিধা স্থগিত করেছে।ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দুর এক প্রতিবেদনে বলা...

Most Popular