Homeসারাদেশমেয়ের বিয়েতে মাইক বাজানোয় সালিশে বাবা-মাকে বেত্রাঘাত, ৩০ হাজার টাকা জরিমানা

মেয়ের বিয়েতে মাইক বাজানোয় সালিশে বাবা-মাকে বেত্রাঘাত, ৩০ হাজার টাকা জরিমানা

-

মেয়ের বিয়েতে মাইক বাজানোর কারণে স্থানীয় সালিশে একটি পরিবারের সদস্যদের বেত্রাঘাতের অভিযোগ পাওয়া গেছে। একইসঙ্গে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে পরিবারটিকে।

নোয়াখালীর হাতিয়া উপজেলার বুড়িরচর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে গতকাল বুধবার সালিশ বিচারের পর এ শাস্তি দেওয়া হয়।

স্থানীয় সূত্রে​জানা যায়, মেয়ের বিয়েতে মাইক ব্যবহার করার কারণ জানতে স্থানীয় কয়েকজন ভুক্তভোগী পরিবারটির কাছে যায়। একপর্যায়ে উভয়পক্ষ দ্বন্দ্বে জড়িয়ে পড়ে। পরে স্থানীয় প্রভাবশালী কয়েকজন সালিশ-বিচারের সভা বসান। 

মেয়ে বাবা শাহজাহান সাংবাদিকদের বলেন, ‘মেয়ের বিয়েতে শখ করে মাইক বাজিয়েছি। এর জন্য স্থানীয় আফসার, ছারোয়ার ও মালেক আমাদের পরিবারের সবাইকে মারধর করে। তারা আবার আমাদের নিয়ে সালিশ বাসায়। আলাউদ্দিন মাঝি, তছলিম, আনোয়ার মাঝি, সেন্টু ও রফিকসহ কয়েকজন সালিশদার আমাদের সবাইকে বেত্রাঘাতের শাস্তি দেন। ক্ষমা চাওয়ার পরেও তারা শোনেনি।’

তিনি আরও বলেন, ‘বেত্রাঘাতের পর তারা আবার ৩০ হাজার টাকা জরিমানাও করে। টাকা জোগাড় করতে না পারায় আফসার আমার মেয়ের জামাইয়ের অটোরিকশা আটকে রেখেছে।’

সালিশে উপস্থিত একজন নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘মাইক বাজানোর কারণ জিজ্ঞাসা করায় হট্টগোল বাধে। সেখানে আমাদের একজনের ৫০ হাজার টাকা হারিয়ে যায় বলে ৩০ হাজার টাকা ক্ষতিপূরণ চাওয়া হয়। সালিশে নারীদের বেত্রাঘাত করা হয়নি, পুরুষদের করা হয়েছে।’

জানতে চাইলে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজমল হুদা ডেইলি স্টারকে বলেন, ‘এ ধরনের কোনো ঘটনার কথা আমার জানা নেই।’

তবে যোগাযোগ করা হলে স্থানীয় সাগরিয়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক ফরহাদ হোসেন বলেন, ‘বিয়েতে মাইক বাজানোকে কেন্দ্র করে সংঘর্ষ হয়েছে জানতে পেরে ঘটনাস্থলে যাই। উভয় পক্ষকে আইনি ব্যবস্থা নিতে বলি। তারা গ্রাম্য সালিশের আয়োজন করায় আমি আর সেখানে থাকিনি। এরপরে তারা আমাকে আর কিছু জানায়নি।’

‘কেউ লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে,’ বলেন তিনি।

LATEST POSTS

ইউরোপীয় ইউনিয়নে ভারতের জিএসপি সুবিধা স্থগিত

ইউরোপীয় ইউনিয়ন গত ১ জানুয়ারি থেকে ভারতের বেশকিছু রপ্তানি পণ্যে জেনারালাইজড স্কিম অব প্রেফারেন্সেস বা জিএসপি শুল্কসুবিধা স্থগিত করেছে।ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দুর এক প্রতিবেদনে বলা...

হ্যাপী আখন্দ: পাহাড়ি ঝরনার মতো বয়ে যাওয়া সংগীতজীবন

'আমার প্রাণ যে মানে না, কিছুই ভালো লাগে না / কে বাঁশি বাজায় রে, মন কেন না চায় রে'- এই গানটি গিটার হাতে গাইছেন এক...

কলম্বিয়ায় গভীর খাদে পড়ল বাস, ১৬ শিক্ষার্থী নিহত

উত্তর-পশ্চিম কলম্বিয়ায় একটি বাস গভীর খাদে পড়ে অন্তত ১৬ স্কুলশিক্ষার্থীর প্রাণ গেছে। এর সঙ্গে চালকও নিহত হয়েছেন। রোববার এ ঘটনা ঘটে বলে জানায় বার্তা সংস্থা...

ওসমান হাদিকে গুলি: অপরাধীদের দ্রুত গ্রেপ্তার দাবিতে শনিবার সারাদেশে বিএনপির বিক্ষোভ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলির ঘটনায় দুষ্কৃতিকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে আগামীকাল শনিবার সারাদেশে...

Most Popular