Homeসারাদেশনার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর বিলুপ্তির প্রতিবাদে গাজীপুরে বিক্ষোভ

নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর বিলুপ্তির প্রতিবাদে গাজীপুরে বিক্ষোভ

-

নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর বিলুপ্ত করে অন্য অধিদপ্তরের সঙ্গে একীভূত করার প্রস্তাবের প্রতিবাদ এবং ৮ দফা দাবি বাস্তবায়নের দাবিতে গাজীপুরের কাপাসিয়ায় বিক্ষোভ মিছিল করা হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ঢাকা–কিশোরগঞ্জ মহাসড়কের তরগাঁও মোড়ে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে সৈয়দা জোহরা তাজউদ্দীন নার্সিং কলেজের শিক্ষক-শিক্ষার্থী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সরা উপস্থিত ছিলেন।
তাদের ৮ দফা দাবিগুলো হলো—স্বতন্ত্র নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর একীভূতকরণ প্রক্রিয়া বন্ধ করে জাতীয় নার্সিং কমিশন গঠন করা। প্রস্তাবিত নিয়োগবিধি, অর্গানোগ্রাম, স্ট্যান্ডার্ড সেট-আপ ও ক্যারিয়ার পাথ দ্রুত অনুমোদন করা।

নার্সদের ৯ম থেকে ৪র্থ গ্রেড পর্যন্ত উচ্চপদ সৃষ্টি করে পদোন্নতি নিশ্চিত করা। নার্সিং সুপারভাইজার ও নার্সিং ইন্সট্রাক্টর পদ ১০ম গ্রেড থেকে ৯ম গ্রেডে উন্নীত করা।
এছাড়া, ডিপ্লোমা নার্স–মিডওয়াইফদের সনদ স্নাতক (পাস) সমমান প্রদান এবং গ্র্যাজুয়েট নার্স–মিডওয়াইফদের জন্য পেশাদার বিসিএস চালু করা।বেসরকারি স্বাস্থ্যসেবা ও শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগবিধি ও বেতন কাঠামো প্রণয়ন এবং অপ্রশিক্ষিত/ভুয়া নার্স–মিডওয়াইফদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া।

ঝুঁকিভাতা প্রদান এবং জোরপূর্বক চাপিয়ে দেওয়া নতুন নার্সিং ইউনিফর্ম বাতিল। শয্যা, রোগী ও চিকিৎসক অনুপাতে নতুন পদ সৃষ্টি ও নিয়োগ প্রদান।
সমাবেশে বক্তব্য দেন সৈয়দা জোহরা তাজউদ্দীন নার্সিং কলেজের প্রভাষক মোহাম্মদ মহিউদ্দিন, জাকির হোসেন ও রীনা আক্তার, কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স কামরুজ্জামান প্রধান, কলেজের পোস্ট বেসিক বিএসসি শিক্ষার্থী মাহফুজ আহমেদ ও তুহিন সরকারসহ অনেকে।

 

LATEST POSTS

আমিরুলের হ্যাটট্রিক সত্ত্বেও অস্ট্রেলিয়ার কাছে বাংলাদেশের হার

হ্যাটট্রিক করলেন ড্র্যাগ ও ফ্লিক বিশেষজ্ঞ আমিরুল ইসলাম। অসাধারণ পারফরম্যান্সে জিতলেন ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কার। তার নৈপুণ্যের দিনে বেশ লড়াই করলেও সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার...

‘আইসা এত ভিড় কইরা আমাদের দেখার কিছু নাই’

পোড়া ঘর, কালো হয়ে যাওয়া টিন, পাশেই পোড়া আসবাবপত্রের স্তূপ। কষ্টে উপার্জিত আয়ে গড়া সংসারের সবটাই পুড়ে ছাই—কড়াইল বস্তিতে পুড়ে যাওয়া এমন একটি ঘরের দিকে...

কম দামি আইফোন আনলো অ্যাপল

বলতে গেলে চুপিচুপি বাজারে সাশ্রয়ী মূল্যের ফোন এনেছে অ্যাপল। এটি আইফোন-১৭ সিরিজের নতুন সংযোজন এবং নাম রাখা হয়েছে আইফোন-১৭ই। অ্যাপল বলছে, তুলনামূলক কম দামে উন্নত...

ইউরোপীয় ইউনিয়নে ভারতের জিএসপি সুবিধা স্থগিত

ইউরোপীয় ইউনিয়ন গত ১ জানুয়ারি থেকে ভারতের বেশকিছু রপ্তানি পণ্যে জেনারালাইজড স্কিম অব প্রেফারেন্সেস বা জিএসপি শুল্কসুবিধা স্থগিত করেছে।ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দুর এক প্রতিবেদনে বলা...

Most Popular