Homeঅর্থনীতিগাজীপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

গাজীপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

-

গাজীপুর মহানগরের কোনাবাড়ীতে আন্দোলনরত পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এতে শিল্প পুলিশের ১০ সদস্য এবং অর্ধশতাধিক শ্রমিক আহত হয়েছেন বলে জানা গেছে।

আজ শনিবার সকালে কোনাবাড়ী এলাকায় যমুনা ডেনিমস লিমিটেড কারখানার সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

শ্রমিকদের অভিযোগ, তাদের দাবি না মেনে কারখানা কর্তৃপক্ষ পুলিশ ডেকে দমন-পীড়ন চালিয়েছে। পুলিশের ছোড়া কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেডে অর্ধশতাধিক শ্রমিক আহত হয়েছেন। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শ্রমিকদের দাবির মধ্যে রয়েছে—পরিচালক কাজল কান্তির পদত্যাগ, ২৫ জানুয়ারির মধ্যে বাৎসরিক ছুটির বকেয়া টাকা পরিশোধ, টিফিন বিল ৫০ টাকা ও নাইট বিল ১৫০ টাকা নির্ধারণ, সবার জন্য হাজিরা বোনাস ১ হাজার টাকা করা, প্রতি মাসের ৭ তারিখের মধ্যে বেতন পরিশোধ, জরুরি প্রয়োজনে ছুটি মঞ্জুর এবং শ্রমিকদের সঙ্গে খারাপ আচরণ বন্ধ করা।

গাজীপুর শিল্প পুলিশ-২-এর কোনাবাড়ী জোনের পরিদর্শক মোর্শেদ জামান সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে। বর্তমানে কারখানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। সংঘর্ষে শিল্প পুলিশের অন্তত ১০ সদস্য আহত হয়েছেন বলে জানান তিনি।

শিল্প পুলিশ জানায়, কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের দাবি বিবেচনার আশ্বাস দিলেও আন্দোলন অব্যাহত থাকায় নিরাপত্তাহীনতায় কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

এ বিষয়ে যমুনা ডেনিমস লিমিটেড কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

LATEST POSTS

বাঙালির মন পেতে আবারও ‘হোঁচট’ খেলেন নরেন্দ্র মোদি

ভারতের মানচিত্রের দিকে তাকালে দেখা যাবে দেশটির ক্ষমতাসীন বিজেপির গেরুয়া রঙের ছটা পশ্চিমে গুজরাট ও রাজস্থান থেকে শুরু করে পুবে হরিয়ানা, দিল্লি, উত্তরপ্রদেশ হয়ে বিহারে...

পরস্পর দোষারোপ নয়, এখন সময় প্রকৃত অপরাধীকে খুঁজে বিচার করার: এনসিপি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলির ঘটনায় একে অপরকে দোষারোপ না করে প্রকৃত অপরাধীকে খুঁজে বিচারের মুখোমুখি করার আহ্বান জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি।আজ শুক্রবার এনসিপির...

ম্যাচ জিতিয়ে একাদশে নিয়মিত না থাকা নিয়ে শেখ মেহেদীর অসন্তোষ

জশ লিটলের বলটা এক্সট্রা কাভার দিয়ে সীমানা ছাড়া করে তৃপ্তির হাসি দেন শেখ মেহেদী হাসান। তবে ব্যাট হাতে এই শট নয়, শেখ মেহেদী মূলত কাজের...

সৌদি আরব, মালয়েশিয়াসহ ৭ দেশের প্রবাসী ভোটার নিবন্ধন স্থগিত

সঠিক ও পূর্ণাঙ্গ ঠিকানা না দেওয়ায় বাহরাইন, কুয়েত, মালয়েশিয়া, ওমান, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের প্রবাসী ভোটারদের পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে নিবন্ধন কার্যক্রম সাময়িকভাবে...

Most Popular