Homeসারাদেশসাবেক আইজিপি মামুনের আইনজীবীর হাতে মানবতাবিরোধী মামলার রায়ের পূর্ণাঙ্গ কপি

সাবেক আইজিপি মামুনের আইনজীবীর হাতে মানবতাবিরোধী মামলার রায়ের পূর্ণাঙ্গ কপি

-

সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুনের আইনজীবী জানিয়েছেন, তিনি মানবতাবিরোধী অপরাধের মামলার রায়ের পূর্ণাঙ্গ কপি সংগ্রহ করেছেন। 

তবে ট্রাইব্যুনাল থেকে ঠিক কবে তিনি কপি নিয়েছেন, সে বিষয়ে মন্তব্য করতে রাজি হন নি।

২৪ নভেম্বর আইনজীবী জায়েদ বিন আমজাদ দ্য ডেইলি স্টারকে বলেছিলেন, তিনি এখনো রায়ের পূর্ণাঙ্গ কপি পাননি, যদিও ১৮ নভেম্বর সত্যায়িত কপি নেওয়ার জন্য আবেদন জমা দেওয়া হয়েছিল।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১ গত ১৭ নভেম্বর ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মানবতাবিরোধী অপরাধ মামলায় মৃত্যুদণ্ডে দণ্ডিত করে।

একই মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষ্যদাতা (অ্যাপ্রুভার) হিসেবে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়া সাবেক আইজিপি মামুন পাঁচ বছরের কারাদণ্ড পান।

তার মক্কেলের রায়ের বিরুদ্ধে আপিল করা হবে কিনা জানতে চাইলে আজ জায়েদ বলেন, এখনো মামুনের পরিবারের সম্মতি পাওয়া যায়নি। পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।

LATEST POSTS

আমিরুলের হ্যাটট্রিক সত্ত্বেও অস্ট্রেলিয়ার কাছে বাংলাদেশের হার

হ্যাটট্রিক করলেন ড্র্যাগ ও ফ্লিক বিশেষজ্ঞ আমিরুল ইসলাম। অসাধারণ পারফরম্যান্সে জিতলেন ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কার। তার নৈপুণ্যের দিনে বেশ লড়াই করলেও সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার...

‘আইসা এত ভিড় কইরা আমাদের দেখার কিছু নাই’

পোড়া ঘর, কালো হয়ে যাওয়া টিন, পাশেই পোড়া আসবাবপত্রের স্তূপ। কষ্টে উপার্জিত আয়ে গড়া সংসারের সবটাই পুড়ে ছাই—কড়াইল বস্তিতে পুড়ে যাওয়া এমন একটি ঘরের দিকে...

কম দামি আইফোন আনলো অ্যাপল

বলতে গেলে চুপিচুপি বাজারে সাশ্রয়ী মূল্যের ফোন এনেছে অ্যাপল। এটি আইফোন-১৭ সিরিজের নতুন সংযোজন এবং নাম রাখা হয়েছে আইফোন-১৭ই। অ্যাপল বলছে, তুলনামূলক কম দামে উন্নত...

ইউরোপীয় ইউনিয়নে ভারতের জিএসপি সুবিধা স্থগিত

ইউরোপীয় ইউনিয়ন গত ১ জানুয়ারি থেকে ভারতের বেশকিছু রপ্তানি পণ্যে জেনারালাইজড স্কিম অব প্রেফারেন্সেস বা জিএসপি শুল্কসুবিধা স্থগিত করেছে।ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দুর এক প্রতিবেদনে বলা...

Most Popular