Homeসারাদেশঈশ্বরদীতে নির্বাচনী প্রচারণা নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ২০

ঈশ্বরদীতে নির্বাচনী প্রচারণা নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ২০

-

পাবনার ঈশ্বরদীতে নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার সাহাপুর ইউনিয়নের চরগড়গড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নির্বাচনী প্রচারণা চালাতে বিকেলে চরগড়গড়ি গ্রামে যান পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের জামায়াতের প্রার্থী আবু তালেব মণ্ডল ও তার সমর্থকেরা। সেসময় বিএনপির একটি দল তাদের ওপর হামলা চালায়। তখন উভয়পক্ষের কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। আহত হন দু’পক্ষের অন্তত ২০ জন। তাদের মধ্যে সাতজনকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে। 

এ বিষয়ে জামায়াতের প্রার্থী আবু তালেব মন্ডল অভিযোগ করেন, নির্বাচনী প্রচারণার সময় বিএনপির লোকজন আমাদের ওপর হামলা করেছে।

তিনি আরও বলেন, মানুষ এসব সন্ত্রাসী ও চাঁদাবাজদের প্রত্যাখ্যান করেছে।

অন্যদিকে, পাবনা-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী হাবিবুর রহমান বলেন, জামায়াতের নেতাকর্মীরা লোকজনকে ভুল পথে চালানোর চেষ্টা করলে গ্রামের মানুষ একত্র হয়ে তাদের ধাওয়া দেয়।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুন নুর বলেন, খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আইনশৃঙ্খলা বজায় রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

 

LATEST POSTS

আমিরুলের হ্যাটট্রিক সত্ত্বেও অস্ট্রেলিয়ার কাছে বাংলাদেশের হার

হ্যাটট্রিক করলেন ড্র্যাগ ও ফ্লিক বিশেষজ্ঞ আমিরুল ইসলাম। অসাধারণ পারফরম্যান্সে জিতলেন ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কার। তার নৈপুণ্যের দিনে বেশ লড়াই করলেও সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার...

‘আইসা এত ভিড় কইরা আমাদের দেখার কিছু নাই’

পোড়া ঘর, কালো হয়ে যাওয়া টিন, পাশেই পোড়া আসবাবপত্রের স্তূপ। কষ্টে উপার্জিত আয়ে গড়া সংসারের সবটাই পুড়ে ছাই—কড়াইল বস্তিতে পুড়ে যাওয়া এমন একটি ঘরের দিকে...

কম দামি আইফোন আনলো অ্যাপল

বলতে গেলে চুপিচুপি বাজারে সাশ্রয়ী মূল্যের ফোন এনেছে অ্যাপল। এটি আইফোন-১৭ সিরিজের নতুন সংযোজন এবং নাম রাখা হয়েছে আইফোন-১৭ই। অ্যাপল বলছে, তুলনামূলক কম দামে উন্নত...

ইউরোপীয় ইউনিয়নে ভারতের জিএসপি সুবিধা স্থগিত

ইউরোপীয় ইউনিয়ন গত ১ জানুয়ারি থেকে ভারতের বেশকিছু রপ্তানি পণ্যে জেনারালাইজড স্কিম অব প্রেফারেন্সেস বা জিএসপি শুল্কসুবিধা স্থগিত করেছে।ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দুর এক প্রতিবেদনে বলা...

Most Popular