Homeঅর্থনীতিস্বর্ণের দামে রেকর্ড, প্রতি ভরি ২৫৫৬১৬ টাকা

স্বর্ণের দামে রেকর্ড, প্রতি ভরি ২৫৫৬১৬ টাকা

-

দাম কমানোর ঘোষণা দেওয়ার ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। আজ শুক্রবার দুপুর থেকে প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫৫ হাজার ৬১৬ টাকা, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।

এর আগে গত রাতে বাজুস ঘোষণা দিয়েছিল, শুক্রবার থেকে ২২ ক্যারেট স্বর্ণের দাম কমিয়ে প্রতি ভরি ২ লাখ ৪৯ হাজার টাকা করা হবে, যা আগের রেকর্ড ২ লাখ ৫২ হাজার টাকা থেকে কম।

তবে আজ ‍দুপুরে সিদ্ধান্ত বদলে নতুন করে দাম বাড়িয়েছে বাজুস।

ব্যবসায়ীরা জানান, সাম্প্রতিক সময়ে দেশের খুচরা স্বর্ণবাজার বেশ অস্থির অবস্থার মধ্যে আছে। আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামের ওঠানামা, খাঁটি স্বর্ণের ক্রমবর্ধমান দাম এবং সামগ্রিক অর্থনৈতিক অনিশ্চয়তা এই অস্থিরতার প্রধান কারণ।

২০১৮ সালের জানুয়ারিতে প্রথমবারের মতো দেশে স্বর্ণের দাম প্রতি ভরি ৫০ হাজার টাকা ছাড়ায়। পাঁচ বছর পর, ২০২৩ সালের জুলাইয়ে তা ১ লাখ টাকা অতিক্রম করে।

২০২৫ সালের ফেব্রুয়ারিতে দাম বেড়ে দাঁড়ায় ১ লাখ ৫০ হাজার টাকায় এবং একই বছরের মধ্যেই তা ২ লাখ টাকা পেরিয়ে যায়।

LATEST POSTS

২০২৫: শোবিজের আলোচিত ৫ ঘটনা 

বছরজুড়ে নানা ঘটনায়, আলোচনা-সমালোচনায় ‍মুখর ছিল দেশের শোবিজ অঙ্গন। তেমনই আলোচিত পাঁচ ঘটনা নিয়ে এই আয়োজন।বছরের সবচেয়ে আলোচিত ঘটনার মধ্যে ছিল নগরবাউলের জেমস ও নামিয়া আমিনের...

সুদানে সেনা হাসপাতালে ড্রোন হামলা, নিহত ৭

সুদানের দক্ষিণ কোরদোফান অঞ্চলের অবরুদ্ধ শহর ডিলিং-এ একটি সেনা হাসপাতালে ড্রোন হামলায় ৭ বেসামরিক মানুষ নিহত হয়েছে। আহত হয়েছে আরও ১২ জন।হাসপাতাল কর্তৃপক্ষের বরাতে আজ...

‘গণতন্ত্রে সহিংসতার জায়গা নেই, আশা করি সন্ত্রাস দমনে সরকার দৃঢ় ব্যবস্থা নেবে’

ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে আজ শুক্রবার দুপুরের দিকে রাজধানীর বিজয়নগরে গুলি করা হয়েছে।এ ঘটনায় বিএনপির মহাসচিব মির্জা...

শেখ মেহেদীর দারুণ বোলিংয়ের পর বাংলাদেশের লক্ষ্য ১৭১

আগ্রাসী শুরুতে উড়ছিল আয়ারল্যান্ড, দুইশোর সম্ভাবনায় থাকা দলটির ডানা টেনে ধরেন শেখ মেহেদী হাসান। একাদশে ফেরা অফ স্পিনারের দারুণ বোলিংয়ে নাগালে থাকা লক্ষ্যই পেয়েছে বাংলাদেশ।শনিবার...

Most Popular