Homeঅর্থনীতিসোমবার থেকে স্বর্ণের ভরি ২ লাখ ৫৭ হাজার ১৯১ টাকা

সোমবার থেকে স্বর্ণের ভরি ২ লাখ ৫৭ হাজার ১৯১ টাকা

-

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) স্বর্ণের নতুন যে দাম ঘোষণা করেছে, তা দেশের ইতিহাসে নতুন রেকর্ড হতে যাচ্ছে। আগামীকাল সোমবার থেকে দেশের বাজারে প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫৭ হাজার ১৯১ টাকা।

সংগঠনটির মতে, খাঁটি স্বর্ণের দাম বৃদ্ধির কারণেই দেশের বাজারেও মূল্যবৃদ্ধি করা হয়েছে।

গত ২৩ জানুয়ারি বাজুস ২২ ক্যারেট স্বর্ণের দাম ভরিপ্রতি ২ লাখ ৫৫ হাজার ৬১৬ টাকা নির্ধারণ করে, যা ছিল আগের সর্বোচ্চ রেকর্ড।

রয়টার্সের খবরে বলা হয়েছে, ভূরাজনৈতিক উত্তেজনা ও অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যে যুক্তরাষ্ট্রের সম্পদের প্রতি আস্থা কমে যাওয়ায় আজ আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম আরও এক দফা রেকর্ড উচ্চতায় পৌঁছেছে।

এই প্রেক্ষাপটেই দেশেও বাড়ল স্বর্ণের দাম।

গ্রিনিচ মান সময় (জিএমটি) সকাল ৫টা ৩৬ মিনিটে স্পট স্বর্ণের দাম আউন্সপ্রতি ৪ হাজার ৯৫৭ দশমিক ১০ ডলারে দাঁড়ায়, যা আগের দিনের তুলনায় শূন্য দশমিক ৪ শতাংশ বেশি। এর আগে দিন স্বর্ণের দাম সর্বোচ্চ ৪ হাজার ৯৬৬ দশমিক ৫৯ ডলারে উঠেছিল।

ব্যবসায়ীরা মনে করেন, বৈশ্বিক স্বর্ণের দাম ওঠানামা, খাঁটি স্বর্ণের ক্রমবর্ধমান মূল্য ও চলমান অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে সাম্প্রতিক মাসগুলোতে দেশের খুচরা স্বর্ণের বাজার অস্থির অবস্থায় রয়েছে।

২০১৮ সালের জানুয়ারিতে প্রথমবারের মতো ভরিপ্রতি স্বর্ণের দাম ৫০ হাজার টাকা ছাড়ায়। এর পাঁচ বছর পর ২০২৩ সালের জুলাইয়ে তা ১ লাখ টাকা অতিক্রম করে।

২০২৫ সালের ফেব্রুয়ারিতে ভরিপ্রতি স্বর্ণের দাম বেড়ে দাঁড়ায় এক লাখ ৫০ হাজার টাকায় এবং একই বছরের মধ্যেই তা দুই লাখ টাকার সীমা ছাড়িয়ে যায়।

LATEST POSTS

‘গণতন্ত্রে সহিংসতার জায়গা নেই, আশা করি সন্ত্রাস দমনে সরকার দৃঢ় ব্যবস্থা নেবে’

ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে আজ শুক্রবার দুপুরের দিকে রাজধানীর বিজয়নগরে গুলি করা হয়েছে।এ ঘটনায় বিএনপির মহাসচিব মির্জা...

শেখ মেহেদীর দারুণ বোলিংয়ের পর বাংলাদেশের লক্ষ্য ১৭১

আগ্রাসী শুরুতে উড়ছিল আয়ারল্যান্ড, দুইশোর সম্ভাবনায় থাকা দলটির ডানা টেনে ধরেন শেখ মেহেদী হাসান। একাদশে ফেরা অফ স্পিনারের দারুণ বোলিংয়ে নাগালে থাকা লক্ষ্যই পেয়েছে বাংলাদেশ।শনিবার...

সরকারের কাছে রাষ্ট্র সংস্কার কি কেবলই ফাঁকাবুলি, প্রশ্ন টিআইবির

'বাছাই ও পর্যালোচনা কমিটি' গঠনের মতো গুরুত্বপূর্ণ কৌশলগত সুপারিশ বাদ দিয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) অধ্যাদেশ চূড়ান্ত অনুমোদন করায় গভীর হতাশা ও ক্ষোভ প্রকাশ করছে...

পান্থপথে প্রকাশ্যে প্রাইভেটকার চালককে পিটিয়ে রক্তাক্ত

রাজধানীর পান্থপথে প্রকাশ্য দিবালোকে এক প্রাইভেটকার চালককে বেধড়ক পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে স্থানীয় একটি ক্যাডার বাহিনীর বিরুদ্ধে। গত ২৮ ফেব্রুয়ারি শনিবার পান্থপথের বসুন্ধরা সিটি...

Most Popular