Homeসারাদেশশিক্ষা প্রতিষ্ঠানগুলোকে রাজনীতিমুক্ত রাখতে হবে: শিক্ষা উপদেষ্টা

শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে রাজনীতিমুক্ত রাখতে হবে: শিক্ষা উপদেষ্টা

-

শিক্ষা উপদেষ্টা সি আর আবরার বলেছেন, শিক্ষা প্রতিষ্ঠানে রাজনৈতিক প্রভাব ঢোকানো দেশের জন্য ক্ষতিকর এবং এগুলোকে রাজনীতিমুক্ত রাখা জরুরি। তার মতে, এ ক্ষেত্রে শিক্ষকদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ।

আজ শনিবার সকালে ফরিদপুর সদর উপজেলা মিলনায়তনে ‘শিক্ষা ব্যবস্থাপনায় গুণগত মানোন্নয়নে শিক্ষকদের ভূমিকা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটির আয়োজন করে ফরিদপুর সাহিত্য পরিষদ।

আবরার বলেন, ‘শিক্ষার মতো গুরুত্বপূর্ণ খাতে যে পরিমাণ বিনিয়োগ দরকার, তা আমরা দিতে পারিনি। বর্তমান সরকার “নুন আনতে পান্তা ফুরায়” অবস্থায় ভঙ্গুর অর্থনীতি নিয়ে যাত্রা শুরু করেছে। তারপরও আমরা আমাদের সাধ্যমতো কাজ করছি।’

তিনি দাবি করেন, অতীতে অব্যবস্থাপনার কারণে শিক্ষকদের কল্যাণ তহবিল ও অবসরভাতার টাকা সময়মতো বিতরণ করা সম্ভব হয়নি। 
‘যে ব্যাংকে টাকা রাখা হয়েছিল, সেখানে এখন টাকা নেই। খুব কঠিন পরিস্থিতির মধ্যে আমাদের চলতে হচ্ছে’, বলেন তিনি।

শিক্ষাকে নৈতিক মূল্যবোধগঠনের ক্ষেত্র উল্লেখ করে তিনি বলেন, শিক্ষার্থীকে শুধু অক্ষরজ্ঞান নয়, সুনাগরিক হওয়ার শিক্ষা দিতে হবে।

শিক্ষা প্রতিষ্ঠানে রাজনৈতিক প্রভাব প্রসঙ্গে আবরার বলেন, ‘শিক্ষকদের রাজনৈতিক সম্পৃক্ততা অনেক উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে পরিবেশ নষ্ট করেছে। রাজনীতি করতে চাইলে করবেন, কিন্তু শিক্ষা কেন্দ্রকে কলুষিত করার কোনো মানে নেই।’

একই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন। তিনি বলেন, রাজনৈতিক ছাত্রনেতারা যে ভাষায় কথা বলেন, তার অনেকটাই শিক্ষকদের কাছ থেকেই শেখা।

মোমেন শিক্ষকদের উদ্দেশে বলেন,’রাজনৈতিক দলের লেজুরবৃত্তি করলে লাভ থাকতে পারে, কিন্তু তাতে সত্যিকারের শিক্ষক হওয়া যায় না।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল হাসান মোল্লা। বক্তব্য দেন মাউশির ঢাকা অঞ্চলের পরিচালক ফকির মইনুদ্দিন, যশোর শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান এবিএম সাত্তার, অধ্যাপক রিজভী জামান ও অধ্যাপক কাকলি মুখোপাধ্যায়।

LATEST POSTS

২৫ ডিসেম্বর দুপুর ১২টায় ঢাকায় নামবেন তারেক রহমান, সংবর্ধনার প্রস্তুতি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর দুপুর ১২টায় বিমান বাংলাদেশের নিয়মিত ফ্লাইটে ঢাকায় পৌঁছাবেন। সেদিনই তার জন্য একটি সংবর্ধনার আয়োজন করতে প্রস্তুতি নিচ্ছে...

বাংলাদেশ দল চাঙা, তবে সমস্যা পিছু ছাড়ছে না

সপ্তাহখানেক আগে সংবাদ সম্মেলনে লিটন দাস এসেছিলেন গোমড়া মুখে, বেরিয়ে গিয়েছিলেন ক্ষোভে ফুঁসে। এমনকি নেতৃত্বে থাকা নিয়েও সংশয় জেগেছিল তার।আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শেষের দিন...

যুক্তরাষ্ট্রে বিদেশি রাউটার ব্যবহার নিষিদ্ধ হলো যে কারণে

চীনের জনপ্রিয় ব্র্যান্ড টিপি লিংকসহ সব ধরনের বিদেশি ইন্টারনেট রাউটারের ব্যবহার নিষিদ্ধ করেছে যুক্তরাষ্ট্র। আজ মঙ্গলবার এই তথ্য জানিয়েছে যুক্তরাজ্যের সংবাদমাধ্যম বিবিসি। গতকাল সোমবার ‘ব্যবহারের জন্য যথেষ্ঠ...

প্রতিরক্ষা শিল্পাঞ্চলের জন্য মিরসরাইয়ে ৮৫০ একর জমি বরাদ্দ দেবে সরকার

দেশীয় সক্ষমতা গড়ে তোলা ও বৈশ্বিক প্রতিরক্ষা উৎপাদন বাজারের ক্রমবর্ধমান সম্ভাবনা কাজে লাগানোর লক্ষ্যে চট্টগ্রামের মিরসরাইয়ে প্রতিরক্ষা শিল্পাঞ্চল গড়ে তুলতে প্রায় ৮৫০ একর জমি বরাদ্দ...

Most Popular