Homeখেলাধুলার‍্যাঙ্কিংয়ে মোস্তাফিজের উন্নতি, পারভেজের বড় লাফ 

র‍্যাঙ্কিংয়ে মোস্তাফিজের উন্নতি, পারভেজের বড় লাফ 

-

আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দারুণ বল করার ফল পেলেন মোস্তাফিজুর রহমান। দলকে সিরিজ জেতানোর পাশাপাশি বোলারদের র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে তার। ব্যাটারদের র্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন রান পাওয়া ওপেনার পারভেজ হোসেন ইমন। এক ম্যাচে ফিফটি করায় উন্নতি হয়েছে তাওহিদ হৃদয়েরও। 

বুধবার র‍্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদে দেখা যায় ১০ থেকে দুই ধাপ এগিয়ে এখন ৮ নম্বরে উঠেছেন মোস্তাফিজ। তিন ম্যাচের সিরিজে প্রথম ম্যাচে ৪ ওভার বল করে কোন উইকেট না পেলেও মাত্র ২৩ রান দিন বাঁহাতি পেসার, বাকিদের খরুচে দিনে তিনি ছিলেন আলাদা। পরের ম্যাচে অবশ্য মোস্তাফিজ নিজেও ছিলেন খরুচে। 

গতকাল সিরিজ নির্ধারণী ম্যাচে আয়ারল্যান্ডকে অল্প রানে আটকে দিতে ১১ রানে ৩ উইকেট নেন কাটার মাস্টার। এই পারফরম্যান্সে দুই ধাপ এগিয়েছেন তিনি। টি-টোয়েন্টিতে বোলারদের র্যাঙ্কিংয়ে আগের মতই শীর্ষে আছেন ভারতে বরুণ চক্রবর্তী। পাকিস্তানের লেগ স্পিনার ত্রিদেশীয় সিরিজে আলো ছড়িয়ে চার ধাপ এগিয়ে উঠেছেন চারে। 

টি-টোয়েন্টি ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে পারভেজ হোসেন ইমন ২১ ধাপ এগিয়ে ৩৮তম এবং তৌহিদ হৃদয় পাঁচ ধাপ এগিয়ে যৌথভাবে ৪২তম স্থানে উঠে এসেছেন। 

ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ ২-০ ব্যবধানে জিতে হোয়াইটওয়াশ করার পর দক্ষিণ আফ্রিকার বেশ কয়েকজন খেলোয়াড় র‍্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন। এর মধ্যে সবচেয়ে বেশি লাভবান হয়েছেন বাঁহাতি পেসার মার্কো ইয়ানসেন, যিনি বোলিং এবং অলরাউন্ডার—উভয় তালিকার ওপরের দিকে উঠে এসেছেন।

টেস্ট বোলারদের তালিকায় পাঁচ ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা রেটিং নিয়ে পঞ্চম স্থানে উঠে এসেছেন জানসেন। অন্যদিকে, দুই ম্যাচে ১৭ উইকেট নিয়ে সিরিজ সেরা হওয়া সতীর্থ সাইমন হারমার ১৩ ধাপ এগিয়ে একই তালিকার ১১তম স্থানে উঠে এসেছেন।

এছাড়া টেস্ট অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে চার ধাপ এগিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন ইয়ানসেন। তার সতীর্থদের মধ্যে কাইল ভেরেইন (তিন ধাপ এগিয়ে ৩৮তম), রায়ান রিকেলটন (পাঁচ ধাপ এগিয়ে ৩৯তম) এবং ট্রিস্টিয়ান স্টাবস (১৬ ধাপ এগিয়ে ৪৭তম) টেস্ট ব্যাটারদের তালিকায় উল্লেখযোগ্য উন্নতি করেছেন।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডেতে নেমে সেঞ্চুরি করা বিরাট কোহলি শীর্ষে উঠার পথে, মাত্র ৩২ রেটিং পয়েন্ট পেছনে আছেন তিনি। ৮২তম আন্তর্জাতিক  সেঞ্চুরি করে ৩৭ বছর বয়সী এই তারকা ওয়ানডে ব্যাটারদের এক ধাপ এগিয়ে চতুর্থ স্থানে উঠে এসেছেন। র‍্যাঙ্কিং প্রকাশের দিন আরেক সেঞ্চুরি করেছেন কোহলি। পরের সপ্তাহে হয়ত শীর্ষে চলে যেতে পারেন তিনি।
 

LATEST POSTS

বিএনপি নেতা ফজলুর রহমানকে ৮ ডিসেম্বর ট্রাইব্যুনালে তলব

আদালত অবমাননার অভিযোগের ব্যাখ্যা দিতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ফজলুর রহমানকে আগামী ৮ ডিসেম্বর সশরীরে হাজিরের নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে সেদিন...

পড়ার ঘরের যে বৈঠক থেকে এসেছিল যুদ্ধের মোড় ঘোরানো সিদ্ধান্ত

বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের নানা স্তরের কৃতিত্ব নিয়ে বিস্তর রেষারেষি থাকলেও খুব সম্ভবত মুজিবনগর সরকার পরিচালনার কৃতিত্বের ক্ষেত্রে মতভেদ খুব কম। প্রায় সবাই স্বীকার করেন ১৯৭১...

করোনার পর দেশে অ্যালার্জির ওষুধ বিক্রি বেড়েছে

করোনা মহামারির পর বাংলাদেশে অন্য যেকোনো ওষুধের চেয়ে অ্যালার্জির ওষুধের বিক্রি সবচেয়ে বেশি বেড়েছে।আইকিউভিয়ার (আইকিউভিআইএ) তথ্য অনুযায়ী, গত বছরের প্রথম নয় মাসে এসব ওষুধ বিক্রির...

মুক্তি পেল ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’ এর নতুন চ্যাপ্টার ৮

নতুন বছরের শুরুতে দর্শকদের অপেক্ষার অবসান ঘটিয়ে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গে মুক্তি পেয়েছে কাজল আরেফিন অমি পরিচালিত মেগা সিরিয়াল 'ব্যাচেলর পয়েন্ট সিজন ৫' এর চ্যাপ্টার ৮...

Most Popular