Homeখেলাধুলামেসিও জানেন, আমি তার মতো হতে চাই না: ইয়ামাল

মেসিও জানেন, আমি তার মতো হতে চাই না: ইয়ামাল

-

দুজনই বার্সেলোনার একাডেমি লা মাসিয়া থেকে উঠে এসে মূল দলে তারকাখ্যাতি অর্জন করেছেন— খুব অল্প বয়সে। তাই আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসির সঙ্গে স্প্যানিশ ফরোয়ার্ড লামিন ইয়ামালের তুলনা হওয়া অস্বাভাবিক নয়।

যুক্তরাষ্ট্রের ‘সিবিএস নিউজ’কে দেওয়া সাক্ষাৎকারে সেই তুলনা নিয়ে প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে ইয়ামালকে। তবে স্পষ্ট করে জানিয়েছেন, তিনি এমন কিছু ভাবেন না। মেসিকে ইতিহাসের সেরা উল্লেখ করে ১৮ বছর বয়সী ইয়ামাল জবাব দিয়েছেন, নিজস্ব পথ তৈরি করে এগোতে চান তিনি।

২০২৩ সালে মাত্র ১৫ বছর বয়সে বার্সার মূল দলে ঠাঁই করে নেন ইয়ামাল। তখন থেকেই অসাধারণ পারফরম্যান্সে ফুটবলের রেকর্ড বই নতুন করে লিখে চলেছেন তিনি। ইতোমধ্যে কাতালান ক্লাবের হয়ে লা লিগা ও জাতীয় দল স্পেনের হয়ে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জেতার স্বাদ নিয়েছেন।

বার্সেলোনায় এখন ১০ নম্বর জার্সি গায়ে খেলেন ইয়ামাল, যা আগে শোভা পেত বহু অর্জনের অধিকারী মেসির গায়ে। দুজনের খেলার ধরনও কাছাকাছি। তাই সাম্প্রতিক বছরগুলোতে অনেকেই ইয়ামালকে বার্সায় ও বিশ্ব ফুটবলে মেসির যোগ্য উত্তরসূরি মনে করছেন।

তবে সেই পথে না হেঁটে ইয়ামাল হতে চান নিজের মতো, ‘তিনি যেমন এবং ফুটবলের জন্য তিনি যা করেছেন, সেসবের আমি জন্য আমি তাকে সম্মান করি। আর যদি কোনোদিন ফুটবল মাঠে আমাদের দেখা হয়, সেখানে সেই পারস্পরিক শ্রদ্ধাবোধ থাকবে। তিনি ইতিহাসের সেরা।’

‘আমরা দুজনেই জানি, আমি মেসি হতে চাই না। মেসিও জানেন, আমি তার মতো হতে চাই না। আমি নিজের পথ অনুসরণ করতে চাই, এটাই,’ যোগ করেছেন তিনি।

LATEST POSTS

ডেমরায় ৪ গ্রেনেড উদ্ধার

রাজধানীর ডেমরা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় চারটি গ্রেনেড উদ্ধার করেছে র‍্যাব-১০। শনিবার রাতে ডেমরার সারুলিয়া এলাকা থেকে গ্রেনেডগুলো উদ্ধার করা হয়। র‌্যাব-১০-এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) তাপস...

বটের সামাজিকমাধ্যম ‘মল্টবুক’

বর্তমানে সামাজিকমাধ্যমে আমরা একে অন্যকে 'বট' বলে দোষারোপ করি। তাই সাম্প্রতিক সময়ে অন্তর্জালের সবচেয়ে পরিচিত শব্দ হয়ে উঠেছে বট। সত্যি যদি বটদের জন্য একটি আলাদা...

শেষ হলো বাণিজ্য মেলা, ৮ দেশ থেকে ২২৪ কোটি টাকার রপ্তানি আদেশ

৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার শেষ দিনে আটটি দেশ থেকে ২২৪ কোটি ২৬ লাখ টাকার রপ্তানি আদেশ পাওয়া গেছে বলে জানিয়েছে আয়োজক সংস্থা রপ্তানি উন্নয়ন...

জোভান ও তটিনীর ‘সম্পর্কের গল্প’

গত ঈদুল ফিতরে দর্শকদের মন জয় করেছিল ফারহান আহমেদ জোভান ও তানজিম সাইয়ারা তটিনী জুটির ইউটিউব ফিল্ম 'তোমাদের গল্প'। আট মাসে এই ফিল্মটি দেখা হয়...

Most Popular