Homeতথ্যপ্রযুক্তিমহাকাশে যেভাবে ঘুমালেন ৪ নভোচারী

মহাকাশে যেভাবে ঘুমালেন ৪ নভোচারী

-

নাসার আর্টেমিস মিশনের কমান্ডার রিড ওয়াইজম্যান বলেছেন, মহাকাশে ঘুমানো হাস্যকর মনে হলেও বেশ আরামদায়ক। আবার ওজনহীন অবস্থায় ঘুমানোর অনুভূতি অন্যরকম।

আজ শুক্রবার চার সদস্যের আর্টেমিস মিশনের ক্রুরা মহাকাশ থেকে সরাসরি তাদের কথোপকথন সম্প্রচার করেন।

এ সময় রিড ওয়াইজম্যান এ কথা বলেন বলে বিবিসির প্রতিবেদনে জানানো হয়।

তিনি আরও বলেন, ক্রিস্টিনা কোচ উল্টো হয়ে ‘বাদুড়ের মতো ঝুলে’ ঘুমাচ্ছেন। আর জেরেমি হ্যানসেন ‘মনিটরের ডিসপ্লের নিচে’ ঘুমাচ্ছেন, যেন কোনো সমস্যা হলে দ্রুত ব্যবস্থা নিতে পারেন।

ওয়াইজম্যান জানান, পাইলট ভিক্টর গ্লোভার মহাকাশযানের যন্ত্রপাতি ও ছাদের মাঝের সরু ফাঁকে নিজেকে গুঁজে নিয়ে ঘুমান।
উইজম্যান বলেন, ‘এটা মজার মনে হলেও… আপনাদের ভাবনার চেয়েও বেশি আরামদায়ক।’

অ্যাপোলো মিশনের দীর্ঘ ৫০ বছরেরও বেশি সময় পর আবার চাঁদের পথে পা বাড়িয়েছে মানুষ। চার নভোচারীকে নিয়ে নাসার আর্টেমিস-২ এখন চাঁদের কক্ষপথে আছে।

এই নভোচারীরা চাঁদের কক্ষপথে ১০ দিন ভ্রমণ করবেন, তারপর পৃথিবীতে ফিরে আসবেন। কিন্তু তারা চাঁদের পৃষ্ঠে নামবেন না।

LATEST POSTS

বাংলাদেশের জন্য শুল্কহার কমিয়ে ১৯ শতাংশ করল যুক্তরাষ্ট্র

বাংলাদেশের জন্য পারস্পরিক শুল্কহার কমিয়ে ১৯ শতাংশ করেছে যুক্তরাষ্ট্র।আজ সোমবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে দুদেশের মধ্যে এ সংক্রান্ত বাণিজ্যচুক্তি সই হয়।স্বাক্ষর অনুষ্ঠান শেষে বাণিজ্য সচিব মাহবুবুর...

গাজা-সুদানের শিশুদের জন্য ৫.৪ মিলিয়ন ডলার সংগ্রহ করলেন বেলা হাদিদরা

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে আয়োজিত 'আর্টিস্টস ফর এইড' চ্যারিটি কনসার্টে গাজা ও সুদানের মানুষের জন্য তহবিল সংগ্রহ করেছেন সুপারমডেল বেলা হাদিদ, অভিনেতা পেদ্রো পাসকাল ও গায়িকা...

যুক্তরাষ্ট্রের উপকূলে মেক্সিকোর উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ৫ জনের প্রাণহানি

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের উপকূলে গ্যালভেস্টন শহরের কাছে মেক্সিকোর নৌবাহিনীর একটি ছোট উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। এতে একজন কমবয়সী রোগী ও অপর সাত আরোহী ছিলেন। দুর্ঘটনায় পাঁচজনের...

রংপুর অঞ্চলে ১১ মাসে ৪১০ দুর্ঘটনায় সড়কে ঝরেছে ২১৩ প্রাণ

চলতি বছরের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত—১১ মাসে রংপুর অঞ্চলে ৪১০টি সড়ক দুর্ঘটনায় অন্তত ২১৩ জন প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন আরও ৪৬৪ জন।আহতদের একটি বড় অংশ...

Most Popular