Homeসারাদেশময়মনসিংহে বিএনপি নেতার বিরুদ্ধে ৪ সাংবাদিকের ওপর হামলার অভিযোগ

ময়মনসিংহে বিএনপি নেতার বিরুদ্ধে ৪ সাংবাদিকের ওপর হামলার অভিযোগ

-

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় চারজন সাংবাদিকের ওপর হামলার অভিযোগ উঠেছে বিএনপির এক নেতার বিরুদ্ধে। 

আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার হরিরামপুর গ্রামে এ ঘটনা ঘটে। দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহমেদ। 

হামলায় আহত সাংবাদিকেরা হলেন—দৈনিক সমকালের স্থানীয় প্রতিনিধি মতিউর রহমান সেলিম, কালবেলার প্রতিনিধি আবদুল্লাহ আল ফাহাদ, সকালের সময়ের প্রতিনিধি এসএম মাসুদ রানা এবং নতুন শতাব্দীর প্রতিনিধি রাকিবুল হাসান সুমন।

এ ঘটনায় ত্রিশাল থানায় চারজনকে আসামি করে মামলা করেছেন মতিউর রহমান।  

মামলার এজাহারের বরাত দিয়ে ওসি মনসুর আহমেদ বলেন, আজ সকালে কয়েকজন সাংবাদিক ভূমি দখলের অভিযোগ তদন্তে হরিরামপুর গ্রামে যান। সেখানে ইউনিয়ন পরিষদের সদস্য ও ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম স্বপনের নেতৃত্বে একদল লোক লাঠিসোঁটা নিয়ে তাদের ওপর হামলা চালায়। সাংবাদিকদের চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে তাদের উদ্ধার করে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। আহত সাংবাদিকদের মধ্যে মতিউর রহমান সেলিম ও এসএম মাসুদ রানা হাসপাতালে চিকিৎসাধীন। বাকি দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। 

তিনি আরও বলেন, পুলিশ ইউপি সদস্য স্বপন এবং তার সহযোগী জিয়াকে গ্রেপ্তার করেছে। তাদের থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
 

LATEST POSTS

প্রিমিয়ার লিগে দ্রুততম ১০০ গোলের রেকর্ড এখন হালান্ডের

বাম প্রান্ত থেকে জেরেমি ডকু দিলেন পাস। ডি-বক্সে সুযোগের অপেক্ষায় থাকা আর্লিং হালান্ড তা দারুণভাবে লুফে নিলেন। প্রথম ছোঁয়ায় বুলেট গতির শটে খুঁজে নিলেন জাল।...

স্বর্ণের দামে রেকর্ড, প্রতি ভরি ২৫৫৬১৬ টাকা

দাম কমানোর ঘোষণা দেওয়ার ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। আজ শুক্রবার দুপুর থেকে প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ...

গানে গানে মন ছোঁয়া চিরসবুজ স্বর

'মন শুধু মন ছুঁয়েছে', 'নদী এসে পথ', 'কান্দো কেনে মন', 'ভুলে গেছ তুমি', 'ফরেস্ট হিলের এক দুপুরে', 'কলেজের করিডরে' কিংবা 'এ এমন পরিচয়'-এর মতো গানগুলো...

মুক্তি পেয়েই বক্স অফিসের শীর্ষে অ্যাভাটারের তৃতীয় পর্ব

মুক্তির পর প্রথম সাপ্তাহিক ছুটির দিন আসতে না আসতেই উত্তর আমেরিকার বক্স অফিসের শীর্ষস্থান দখল করে নিয়েছে বিখ্যাত পরিচালক জেমস ক্যামেরনের অ্যাভাটার সিনেমার তৃতীয় পর্ব।গতকাল...

Most Popular