Homeঅর্থনীতিভেনামি চিংড়ির পোনা আমদানি স্থগিত

ভেনামি চিংড়ির পোনা আমদানি স্থগিত

-

ভেনামি চিংড়ি চাষে পোনা আমদানির সব ধরনের নতুন ও বিদ্যমান অনুমোদন স্থগিত করা হয়েছে।

আজ বৃহস্পতিবার বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ভেনামি চিংড়ি চাষের পরিবেশগত, সামাজিক ও অর্থনৈতিক প্রভাব পর্যালোচনা এবং পরবর্তী করণীয় নির্ধারণের লক্ষ্যে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে গত ৭ জানুয়ারি একটি উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার।

এতে বলা হয়, সভায় জানানো হয়—ভেনামি চিংড়ি একটি আমদানিনির্ভর প্রজাতি। এর পোনা আমদানির মাধ্যমে রোগ-সংক্রমণ, পরিবেশ দূষণ এবং দেশীয় বাগদা ও গলদা চিংড়িসহ স্থানীয় প্রজাতির ওপর বিরূপ প্রভাবের ঝুঁকি রয়েছে। এ প্রেক্ষাপটে ভেনামি চিংড়ি চাষের অবাধ সম্প্রসারণ সমীচীন নয়।

‘সভায় ইতোমধ্যে অনুমোদনপ্রাপ্ত ভেনামি চাষিদের কার্যক্রম নিবিড়ভাবে তদারকি এবং চাষের শর্তগুলো যথাযথভাবে প্রতিপালন হচ্ছে কি না, তা সরেজমিন মূল্যায়নের নির্দেশনা দেওয়া হয়। ওই মূল্যায়ন সম্পন্ন না হওয়া পর্যন্ত ভেনামি চিংড়ি চাষে পোনা আমদানির সব প্রকার নতুন ও বিদ্যমান অনুমোদন স্থগিত রাখার সিদ্ধান্ত হয়েছে।’

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ভেনামি চিংড়ি চাষের পরিবেশগত, সামাজিক ও অর্থনৈতিক প্রভাব নিরূপণের লক্ষ্যে প্রয়োজনীয় গবেষণা পরিচালনা এবং গবেষণার ফলাফলের ভিত্তিতে পরবর্তী নীতিগত ও প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়া হবে। পাশাপাশি আমদানিনির্ভর প্রজাতির পরিবর্তে দেশীয় বাগদা ও গলদা চিংড়ির উৎপাদন বৃদ্ধি এবং দেশীয় চিংড়ি চাষ সম্প্রসারণে উপযুক্ত প্রকল্প গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়। 

LATEST POSTS

নায়ক পরিচয়ের আড়ালে গায়ক জাফর ইকবাল

জাফর ইকবালকে আমরা চিনি মূলত নায়ক হিসেবেই। চিরসবুজ, রোমান্টিক নায়ক তিনি। অভিনয় করেছেন 'আপন পর', 'এক মুঠো ভাত', 'দূর থেকে কাছে', 'নয়নের আলো', 'প্রতিরোধ', 'প্রেমিক',...

ইউক্রেনের ওডেসায় ব্যাপক রুশ হামলা, লাখো মানুষ বিদ্যুৎহীন

ইউক্রেনের দক্ষিণে ওডেসা অঞ্চলে হামলা বাড়াচ্ছে রাশিয়া। এতে ব্যাপক বিদ্যুৎ বিভ্রাট ঘটেছে এবং ওই অঞ্চলের সমুদ্রবন্দর ও অবকাঠামোর জন্য হুমকি তৈরি হয়েছে বলে জানিয়েছে বিবিসি।ইউক্রেনের...

আইএসও ৯০০১:২০১৫ সনদ অর্জন করলো ‘এক্সপার্ট’

দেশীয় তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান আজওয়া টেকের নিজস্ব ব্র্যান্ড এক্সপার্ট গুণমান ব্যবস্থাপনা পদ্ধতির জন্য আইএসও ৯০০১:২০১৫ সনদ অর্জন করেছে। সনদ প্রদানের আগে প্রতিষ্ঠানটির অপারেশনাল প্রক্রিয়া, গুণমানের মানদণ্ড...

ডেইলি স্টার-প্রথম আলো বন্ধে শিবির নেতার হুমকি: জামায়াতের প্রতিক্রিয়া

দেশের শীর্ষস্থানীয় ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার ও বাংলা দৈনিক প্রথম আলো অবশ্যই বন্ধ করতে হবে বলে যে হুমকি দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের...

Most Popular