Homeখেলাধুলাপুরুষ ও নারী ফুটবলারদের বেতন-ভাতায় বৈষম্য কেন, প্রশ্ন হাইকোর্টের

পুরুষ ও নারী ফুটবলারদের বেতন-ভাতায় বৈষম্য কেন, প্রশ্ন হাইকোর্টের

-

পুরুষ ও নারী ফুটবলারদের মধ্যকার বেতন, সুবিধা ও সুযোগের বৈষম্য নিয়ে প্রশ্ন তুলেছেন হাইকোর্ট। এ ধরনের বৈষম্যমূলক ব্যবস্থাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে আজ রোববার বিচারপতি সিকদার মাহমুদুর রাজী ও বিচারপতি রাজীউদ্দীন আহমেদের বেঞ্চ এ রুল জারি করেন। সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সুমাইয়া বিনতে তানভীর ও ব্যারিস্টার আরিজা মেহেলী খান রিটটি করেছিলেন।

শুনানিতে ব্যারিস্টার সুমাইয়া আদালতকে বলেন, বাংলাদেশের ফুটবলের সর্বস্তরে বৈষম্য গভীরভাবে বিদ্যমান।

তিনি যোগ করেন, পুরুষ খেলোয়াড়রা যেখানে বছরে ৫০-৬০ লাখ টাকা বেতন পান, সেখানে নারী ফুটবলাররা বছরে মাত্র ৬-৭ লাখ টাকা উপার্জন করেন এবং সেই বেতনও নিয়মিত নয়। নারী খেলোয়াড়দের পর্যাপ্ত আবাসন সুবিধারও অভাব রয়েছে এবং তাদের জন্য কোনো নিয়মিত ফুটবল লিগের ব্যবস্থা নেই।

ব্যারিস্টার সুমাইয়া যুক্তি দেন, পুরুষ ফুটবলাররা ম্যাচ জিতলে প্রণোদনা হিসেবে ৫ লাখ টাকা পেলেও নারী ফুটবলাররা পান শুধু নামমাত্র পুরস্কার।

তিনি আরও বলেন, নারী জাতীয় ফুটবল দল গত বছর সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতার পরও প্রতিশ্রুত ১.৫ কোটি টাকার প্রণোদনা এখনও তাদেরকে দেওয়া হয়নি।

যোগাযোগ করা হলে ব্যারিস্টার সুমাইয়া দ্য ডেইলি স্টারকে জানান, আগামী চার সপ্তাহের মধ্যে যুব ও ক্রীড়া সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদেরকে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।

LATEST POSTS

‘অনেক সিনেমা ও আগের মতো প্রেক্ষাগৃহ দরকার’

ঢালিউডের নন্দিত অভিনেতা মিশা সওদাগর। বাংলা চলচ্চিত্রের শীর্ষ খলনায়ক তিনি। বিদায়ী বছরে তার একাধিক সিনেমা মুক্তি পেয়েছে। এছাড়া মালিক ও তছনছ নামে নতুন দুটি সিনেমায়...

মমতার শহরে মেসিকে নিয়ে মহাকেলেঙ্কারি: দায়ী কে, প্রভাব কী?

একদিনে দুটি ঘটনা। প্রথমটি ভারতের কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনের। স্থানীয় সময় সকাল সাড়ে ১১টা। অপরটি হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামের। সময় রাত সাড়ে ৮টা। দুটি ঘটনার...

কোনো মাস্টার প্ল্যান অনুযায়ী কাজ হচ্ছে কি না, সবাইকে ভাবিয়ে তুলছে: রিজভী

ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী...

চট্টগ্রামে থানার কাছেই ছুরিকাঘাতে যুবক নিহত

চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার প্রায় ৩০০ গজ দূরে জেলা পরিষদের বিপরীত পাশের সড়কে এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।আজ শুক্রবার ভোরে এ ঘটনা ঘটে।কোতোয়ালি থানার...

Most Popular