Homeআন্তর্জাতিকপাকিস্তানজুড়ে আন্দোলনের ডাক ইমরানের

পাকিস্তানজুড়ে আন্দোলনের ডাক ইমরানের

-

তোশাখানা–২ মামলায় আদালতের দেওয়া কারাদণ্ডের রায়ের পর পাকিস্তানজুড়ে প্রতিবাদ ও বিক্ষোভের ডাক দিয়েছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। 

একইসঙ্গে তিনি ইসলামাবাদ হাইকোর্টে এই রায়ের বিরুদ্ধে আপিল করার নির্দেশ দিয়েছেন।

পাকিস্তানের সংবাদমাধ্যম ডন আজ রোববার এ তথ্য নিশ্চিত করেছে।

কারাগারে থাকায় ইমরান খান সরাসরি সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করতে পারছেন না। 

তবে তার আইনজীবী এক্স-এ কথোপকথনের একটি বিবরণ দিয়েছেন। সেখানে ইমরান খান বলেন, ‘আমি খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদিকে রাজপথে আন্দোলনের প্রস্তুতি নিতে বার্তা পাঠিয়েছি। নিজেদের অধিকারের জন্য পুরো জাতিকে জেগে উঠতে হবে।’

ইমরান খান বলেন, এই রায় তার জন্য বিস্ময়কর নয়। তার দাবি, কোনো প্রমাণ ছাড়াই আইনি বাধ্যবাধকতা পূরণ না করে তড়িঘড়ি করে এই রায় দেওয়া হয়েছে। 

এমনকি তার আইনজীবীদের বক্তব্যও শোনা হয়নি বলে অভিযোগ করেন তিনি।

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এক বিবৃতিতে এই সাজাকে ‘অসাংবিধানিক, অবৈধ এবং রাজনৈতিক প্রতিহিংসার নিকৃষ্ট উদাহরণ’ বলে উল্লেখ করেছে। 

দলটির দাবি, এই রায়ের উদ্দেশ্য ইমরান খানের কারাবাস দীর্ঘায়িত করা।

পিটিআইয়ের সাধারণ সম্পাদক সালমান আকরাম রাজা জানান, আদালত কক্ষে ইমরান খানের সঙ্গে তার প্রধান আইনজীবীর সাক্ষাৎ হয়েছে। 

সেখানে ইমরান খান বলেন, তিনি দৃঢ় ও অবিচল আছেন এবং কারো কাছে ক্ষমা চাইবেন না।

এদিকে ইমরান খানের বোন আলিমা খান এই রায়কে ‘পূর্বলিখিত স্ক্রিপ্টের’ অংশ বলে মন্তব্য করেছেন। 

তিনি বলেন, জনগণের ধৈর্য শেষ হয়ে গেছে এবং প্রতি ছয় মাস অন্তর নতুন রায় ঘোষণার এই ধারা আর মেনে নেওয়া হবে না।

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এবং তার স্ত্রী বুশরা বিবিকে তোশাখানা-২ মামলায় গতকাল শনিবার ১৭ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত।

২০২১ সালের মে মাসে ইমরান খানের সৌদি আরব সফরের সময় যুবরাজের কাছ থেকে পাওয়া অত্যন্ত মূল্যবান একটি জুয়েলারি সেট আত্মসাৎ ও নিয়মবহির্ভূতভাবে বিক্রির দায়ে তাদের এই সাজা দেওয়া হয়েছে।

LATEST POSTS

সংকটকে যারা কাজে লাগাতে চায় তারা দেশের শত্রু: মির্জা ফখরুল

দ্য ডেইলি স্টার, প্রথম আলো ও নিউ এজ সম্পাদক নুরুল কবির এবং বিভিন্ন প্রতিষ্ঠানের ওপর সন্ত্রাসী হামলার তীব্র প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম...

লড়াই করেও আজারবাইজানের কাছে হারল বাংলাদেশ

ইনফিনিক্স ত্রিদেশীয় নারী ফুটবল টুর্নামেন্টের শেষ ম্যাচে বাংলাদেশ জাতীয় দল ২-১ গোলে হেরেছে আজারবাইজানের কাছে। মঙ্গলবার রাতে ঢাকার জাতীয় স্টেডিয়ামে এই জয়ের মাধ্যমে শতভাগ সাফল্য...

জেনেভা ক্যাম্পে প্রতিপক্ষের হামলায় তালিকাভুক্ত সন্ত্রাসী বুনিয়া সোহেল গুরুতর আহত

মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে প্রতিপক্ষের হামলায় তালিকাভুক্ত সন্ত্রাসী ও মাদক চোরাকারবারি বুনিয়া সোহেল গুরুতর আহত হয়েছেন।আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ক্যাম্পের ভেতরে এ হামলার ঘটনা...

সুতা আমদানি নিয়ন্ত্রণে সরকারের উদ্যোগ, অসন্তুষ্ট পোশাক ব্যবসায়ীরা

বন্ডেড ওয়্যারহাউস সুবিধার আওতায় নির্দিষ্ট কিছু ধরনের সুতার শুল্কমুক্ত আমদানি বন্ধের সুপারিশ করেছে বাণিজ্য মন্ত্রণালয়। সরকারের এ প্রস্তাবকে স্বাগত জানিয়েছে স্থানীয় স্পিনিং মিলগুলো। তবে তৈরি...

Most Popular