Homeরাজনীতিপাঁচবার বহিষ্কৃত বিএনপি নেতা আখতারুজ্জামান জামায়াতে

পাঁচবার বহিষ্কৃত বিএনপি নেতা আখতারুজ্জামান জামায়াতে

-

বিএনপি থেকে পাঁচবারের বহিষ্কৃত নেতা সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান জামায়াতে যোগ দিয়েছেন।

আজ শনিবার সকালে ঢাকার মগবাজারে জামায়াত ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে দলের আমির শফিকুর রহমানের উপস্থিতিতে তিনি আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।

জামায়াতের কেন্দ্রীয় কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাতে সাবেক বিএনপি নেতা আখতারুজ্জামান জামায়াতে ইসলামীর নীতি ও আদর্শ, দেশপ্রেম এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জামায়াতে ইসলামীর অবিচল অবস্থানের প্রতি গভীর আস্থা ও সন্তোষ প্রকাশ করেন।

এ সময় তিনি সংগঠনের প্রাথমিক সহযোগী সদস্য ফরম পূরণ করে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেন।

আখতারুজ্জামান বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিয়ম-নীতি, আদর্শ, দলীয় শৃঙ্খলা ও আনুগত্যের প্রতি সর্বদা অনুগত থাকার অঙ্গীকার করেছেন বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

যোগদান অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এবং সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম।

আখতারুজ্জামানের বাড়ি কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায়। কিশোরগঞ্জ-২ আসন থেকে বিএনপির মনোনয়ন নিয়ে ১৯৯১ ও ১৯৯৬ সালে টানা দুবার সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। তখন আসনটি কেবল কটিয়াদী উপজেলা নিয়েই ছিল। এখন এই আসনে পাকুন্দিয়া উপজেলাও যুক্ত হয়েছে।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে পুলিশের সাবেক আইজি নৌকার নূর মোহাম্মদের কাছে হেরে যান আখতারুজ্জামান। তিনি জেলা বিএনপিরও সভাপতি ছিলেন।

সর্বশেষ ২০২২ সালের ২০ ফেব্রুয়ারি তিনি দলীয় শৃঙ্খলা-পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পঞ্চমবারের মতো বিএনপি থেকে বহিষ্কৃত হন।

LATEST POSTS

জিরোনায় হোঁচট খেয়ে শীর্ষস্থান হারাল রিয়াল

লা লিগায় টানা ব্যর্থতার ধারায় আরও একবার ধাক্কা খেলো রিয়াল মাদ্রিদ। মনতিলিভিতে জিরোনার বিপক্ষে ১-১ ড্র করে শীর্ষস্থান হারিয়েছে লস ব্ল্যাঙ্কোস, আর শিরোপা দৌড়ে নতুন...

খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন প্রধান উপদেষ্টা

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে...

‘শ্রমবাজারে নারীর আর্থিক ক্ষমতায়ন জোরদার না হলে টেকসই প্রবৃদ্ধি সম্ভব নয়’

শ্রমবাজারে নারীর আর্থিক ক্ষমতায়ন জোরদার করা না গেলে বাংলাদেশের টেকসই ও অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিশিষ্ট অর্থনীতিবিদরা।তারা বলেন, সাম্প্রতিক...

খালেদা জিয়ার মৃত্যুতে তারকাদের শোক

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে শোকস্তব্ধ হয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যম। শোবিজ অঙ্গনের তারকারাও ফেসবুকে স্মরণ ও শোকবার্তায় তাকে বিদায় জানাচ্ছেন।সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার...

Most Popular