Homeরাজনীতিপরিবেশ সৃষ্টি হলে নির্বাচনে যাব, পাতানো হলে যাব না: কাদের সিদ্দিকী

পরিবেশ সৃষ্টি হলে নির্বাচনে যাব, পাতানো হলে যাব না: কাদের সিদ্দিকী

-

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, সার্বিকভাবে নির্বাচনের পরিবেশ সৃষ্টি হলে আমরা অবশ্যই নির্বাচন করব। কিন্তু কোনো পাতানো নির্বাচনে আমরা যাব না।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শহীদ বেদিতে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

কাদের সিদ্দিকী বলেন, স্বাধীনতা যার জন্য সেই মর্যাদা এখনো হয় নাই। এ দেশের মানুষ নির্বাচন চায়। ভালো নির্বাচন হয়নি বলেই শেখ হাসিনা সরকারের পতন হয়েছে। ভালো নির্বাচন হলে শেখ হাসিনা সরকারের এইভাবে নির্মম পতন হতো না। 

তিনি বলেন, অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সরকারের যে কর্মকাণ্ড, যাদের নিয়ে তিনি ওঠেন-বসেন, তারাই বাংলাদেশ না। তারা বাংলাদেশের হয়তো ২৫ ভাগও না। সেই জন্য সার্বিকভাবে নির্বাচনের পরিবেশ সৃষ্টি হলে আমরা অবশ্যই নির্বাচন করব। কিন্তু কোনো পাতানো নির্বাচনে আমরা যাব না।

এ সময় দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা তার সঙ্গে উপস্থিত ছিলেন।

LATEST POSTS

গোলকধাঁধায় মিডল অর্ডার

দ্বিতীয় টি-টোয়েন্টিতে নুরুল হাসান সোহান যখন ক্রিজে আসেন তখন দলের জিততে দরকার ২৭ বলে ৩১ রান, হাতে ৬ উইকেট। যেকোনো বিচারে সহজ সমীকরণ। তবে ৭...

কাপ্তাই হ্রদে জনপ্রিয় হয়ে উঠছে হাউসবোট, রয়েছে রাত্রিযাপনের সুবিধাও

রাঙামাটির কাপ্তাই হ্রদে পর্যটকদের আকর্ষণ বাড়াতে চালু হয়েছে বেশ কয়েকটি 'হাউসবোট'। এসব বোটে সারাদিন হ্রদের জলঘেরা সৌন্দর্য ঘুরে দেখার পাশাপাশি রাত্রিযাপনের সুবিধাও রয়েছে। হাউসবোটের মালিকেরা জানান,...

ঈদের কথা-গানে প্রাণের সুর

শুধু নতুন পোশাকে বা বাহারি সেমাইয়ের সুগন্ধে নয়, ঈদ আসে গানে গানে। ঈদের আগমনী বার্তা বয়ে আনে এমন কিছু গান, যা একবার কানে বাজলে আর...

গালফ ফুড ফেয়ারে ৫৫ লাখ ডলারের রপ্তানি ক্রয়াদেশ পেল প্রাণ

বিশ্বের অন্যতম বৃহৎ খাদ্যপণ্যের মেলা গালফ ফুড ফেয়ারে ৫৫ লাখ ডলার রপ্তানি ক্রয়াদেশ পেয়েছে বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় খাদ্যপণ্য উৎপাদন ও বাজারজাতকারী প্রতিষ্ঠান প্রাণ। গতকাল শুক্রবার এক...

Most Popular