Homeরাজনীতিপরস্পর দোষারোপ নয়, এখন সময় প্রকৃত অপরাধীকে খুঁজে বিচার করার: এনসিপি

পরস্পর দোষারোপ নয়, এখন সময় প্রকৃত অপরাধীকে খুঁজে বিচার করার: এনসিপি

-

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলির ঘটনায় একে অপরকে দোষারোপ না করে প্রকৃত অপরাধীকে খুঁজে বিচারের মুখোমুখি করার আহ্বান জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি।

আজ শুক্রবার এনসিপির যুগ্ম সদস্যসচিব মুশফিক উস সালেহীনের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়েছে।

আজ শুক্রবার দুপুরে রাজধানীর পল্টনের বিজয়নগর এলাকায় গুলিবিদ্ধ হন ওসমান হাদি। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

এনসিপি বলছে, প্রকাশ্য দিবালোকে এ সন্ত্রাসী হামলা শুধু একজন প্রার্থীর ওপর নয়, বরং গণঅভ্যুত্থানের মাধ্যমে পুনরুদ্ধার হওয়া গণতান্ত্রিক অগ্রযাত্রার ওপর সরাসরি আঘাত। 

ওসমান হাদির দ্রুত সুস্থতা কামনা করে দলটির পক্ষ থেকে বলা হয়, 
এই হামলা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও নির্বাচনী পরিবেশের ভঙ্গুরতা সম্পর্কে গুরুতর প্রশ্ন তোলে। বিশেষভাবে উদ্বেগজনক বিষয় হলো, ওসমান হাদী হামলার আগে হুমকির কথা প্রকাশ্যে জানানোর পরও তার নিরাপত্তা নিশ্চিতে সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি। 

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এর আগে এনসিপির কার্যালয়ের সামনে বারবার ককটেল হামলা ও একজন প্রার্থী হুমকি পাওয়ার পর নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের চরম ব্যর্থতা দায়িত্বহীনতা, অদক্ষতা ও উদাসীনতার নগ্ন উদাহরণ, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। 

‘একইসঙ্গে আমরা স্মরণ করিয়ে দিতে চাই, দীর্ঘদিন ধরে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ জনগণের বিরুদ্ধে সহিংসতা চালিয়েছে, সশস্ত্র বাহিনী গড়ে তুলেছে এবং তাদের অবশিষ্ট সন্ত্রাসী বাহিনী এখনো সক্রিয়ভাবে দেশ অস্থিতিশীল করার চেষ্টা করছে। সরকার যদি অবিলম্বে আওয়ামী লীগের এই সন্ত্রাসী নেটওয়ার্কের বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনা না করে, তবে তারা আবারও গণতান্ত্রিক উত্তরণকে বাধাগ্রস্ত করবে এবং দেশকে সহিংস অরাজকতার দিকে ঠেলে দেবে,’ বলা হয় এতে। 

এনসিপির বক্তব্য, ‘এখন গণঅভ্যুত্থানের পক্ষের শক্তিগুলোর একে অপরকে দোষারোপ করে রাজনৈতিক লাভ তোলার সময় নয়। এখন সময় প্রকৃত অপরাধী ও তাদের পৃষ্ঠপোষকদের খুঁজে বের করে বিচারের মুখোমুখি আনার। গণঅভ্যুত্থানের শক্তি যদি বিভক্ত হয়, তাহলে সুযোগ নেবে পতিত ফ্যাসিবাদী আওয়ামী লীগ ও দেশবিরোধী চক্র, যারা অতীতেও হত্যা ও সহিংসতার মাধ্যমে রাজনীতিকে কলুষিত করেছে।’ 

এ অবস্থায় দেশের নাগরিক সমাজ, তরুণ প্রজন্ম, পরিবর্তনের পথযাত্রায় থাকা সব গণতান্ত্রিক শক্তি এবং সর্বোপরি দেশের আপামর জনগণকে সন্ত্রাসী হামলার বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছে এনসিপি। 
দলটি বলছে, ‘আমরা দৃঢ়ভাবে জানাতে চাই, যেকোনো হুমকি, ভয়ভীতি ও সন্ত্রাসী কর্মকাণ্ড উপেক্ষা করে নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক উত্তরণ নিশ্চিত করতে এনসিপি প্রতিজ্ঞাবদ্ধ।’ 

অবিলম্বে এ হামলার পূর্ণাঙ্গ তদন্ত, হামলাকারীদের গ্রেপ্তার, হুমকির উৎস শনাক্তকরণসহ আওয়ামী লীগের সন্ত্রাসী নেটওয়ার্কের বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনা এবং সব প্রার্থী ও নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি জোর দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি।

LATEST POSTS

‘গণতন্ত্রে সহিংসতার জায়গা নেই, আশা করি সন্ত্রাস দমনে সরকার দৃঢ় ব্যবস্থা নেবে’

ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে আজ শুক্রবার দুপুরের দিকে রাজধানীর বিজয়নগরে গুলি করা হয়েছে।এ ঘটনায় বিএনপির মহাসচিব মির্জা...

শেখ মেহেদীর দারুণ বোলিংয়ের পর বাংলাদেশের লক্ষ্য ১৭১

আগ্রাসী শুরুতে উড়ছিল আয়ারল্যান্ড, দুইশোর সম্ভাবনায় থাকা দলটির ডানা টেনে ধরেন শেখ মেহেদী হাসান। একাদশে ফেরা অফ স্পিনারের দারুণ বোলিংয়ে নাগালে থাকা লক্ষ্যই পেয়েছে বাংলাদেশ।শনিবার...

সরকারের কাছে রাষ্ট্র সংস্কার কি কেবলই ফাঁকাবুলি, প্রশ্ন টিআইবির

'বাছাই ও পর্যালোচনা কমিটি' গঠনের মতো গুরুত্বপূর্ণ কৌশলগত সুপারিশ বাদ দিয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) অধ্যাদেশ চূড়ান্ত অনুমোদন করায় গভীর হতাশা ও ক্ষোভ প্রকাশ করছে...

পান্থপথে প্রকাশ্যে প্রাইভেটকার চালককে পিটিয়ে রক্তাক্ত

রাজধানীর পান্থপথে প্রকাশ্য দিবালোকে এক প্রাইভেটকার চালককে বেধড়ক পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে স্থানীয় একটি ক্যাডার বাহিনীর বিরুদ্ধে। গত ২৮ ফেব্রুয়ারি শনিবার পান্থপথের বসুন্ধরা সিটি...

Most Popular