Homeঅর্থনীতি‘নেক্সটজবজ লার্নিং ল্যাব’-এর যাত্রা শুরু

‘নেক্সটজবজ লার্নিং ল্যাব’-এর যাত্রা শুরু

-

করপোরেট খাতে নিয়োজিত জনবলের দক্ষতা ও নেতৃত্বকে আরও কার্যকর, ফলপ্রসূ ও প্রযুক্তিনির্ভর করে গড়ে তোলার লক্ষ্যে যাত্রা শুরু করেছে দক্ষতা উন্নয়ন বিষয়ক প্লাটফর্ম ‘নেক্সটজবজ লার্নিং ল্যাব’।

শিল্পগোষ্ঠী আকিজ রিসোর্সের ক্যারিয়ার প্লাটফর্ম ‘নেক্সটজবজ’ এই উদ্যোগ নিয়েছে।

শুক্রবার রাজধানীর আকিজ হাউজে ‘লিডারশিপ ইন অ্যান এআই-ড্রিভেন ওয়ার্ল্ড’ শীর্ষক কর্মশালায় এই লার্নিং ল্যাবের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

কর্মশালায় দেশের বিভিন্ন করপোরেট প্রতিষ্ঠানের ৪০ জন সিনিয়র পেশাজীবী অংশগ্রহণ করেন।

কর্মশালাটি পরিচালনা করেন করপোরেট ট্রেনার ও লিডারশিপ কোচ কাজী এম আহমেদ, যিনি বাংলাদেশের আধুনিক প্রশিক্ষণ পদ্ধতির একজন পথিকৃৎ হিসেবে পরিচিত।

নতুন এই লার্নিং ল্যাব সম্পর্কে নেক্সটজবজ লিমিটেডের চিফ বিজনেস অফিসার শোয়েব হাসান বলেন, ‘এই ল্যাবের মূল লক্ষ্য হলো, বর্তমান ও ভবিষ্যৎ করপোরেট লিডারদের কার্যকর নেতৃত্বের জন্য প্রস্তুত করা।’

তিনি বলেন, ‘পর্যায়ক্রমে দেশের শীর্ষস্থানীয় করপোরেট প্রশিক্ষকরা আমাদের এই উদ্যোগের সঙ্গে যুক্ত হবেন এবং করপোরেট হাউসগুলোর কর্মকর্তাদের দক্ষতা উন্নয়নে কাজ করবো।’

‘আমরা আশা করছি, নেক্সটজবজ লার্নিং ল্যাব দেশের করপোরেট খাতকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে,’ যোগ করেন তিনি।

LATEST POSTS

‘৪ বছর কীভাবে পার হলো টেরই পাইনি’

'চার বছর কীভাবে পার হলো টেরই পাইনি। দেখতে দেখতে সময় কেটে গেছে। মনে হচ্ছে এই তো সেদিন বিয়ে হলো।'দ্য ডেইলি স্টারের সঙ্গে আলাপচারিতায় চতুর্থ বিবাহবার্ষিকী...

দক্ষিণ এশিয়ায় তুরস্ক-পাকিস্তান ঘনিষ্ঠতার প্রভাব কতটুকু?

ঘটনাটা ঘটেছে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে। চলতি মাসের শুরুতে। আন্তর্জাতিক গণমাধ্যমে বিষয়টি নিয়ে কোনো আলোচনা দেখা গেল না। তবে স্থানীয় গণমাধ্যমে ঘটনাটির পাশাপাশি এর সুদূর প্রভাবের...

‘সরকার ও পুলিশ দিয়ে জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়’

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সরকার ও পুলিশের ওপর নির্ভর করে জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়। নিজেদের নিরাপত্তা নিজেদেরই নিশ্চিত...

‘চীনকে ধরাও অসম্ভব ছিল না’

চীনে স্বপ্নভঙ্গের পর ভারাক্রান্ত মন নিয়ে গতকাল দেশে ফিরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ ফুটবল দল। এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপের মূলপর্বে ওঠার স্বপ্ন শেষ পর্যন্ত পূরণ হয়নি। বাছাইপর্বের...

Most Popular