Homeসারাদেশতারেক রহমান চাইলে একদিনের মধ্যে ট্রাভেল পাস দিতে পারব: পররাষ্ট্র উপদেষ্টা

তারেক রহমান চাইলে একদিনের মধ্যে ট্রাভেল পাস দিতে পারব: পররাষ্ট্র উপদেষ্টা

-

লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরতে চাইলে একদিনের মধ্যে ট্রাভেল পাস দিতে পারবে লন্ডনে বাংলাদেশ হাইকমিশন।

আজ রোববার বিকেলে জাতীয় প্রেসক্লাবে ডিক্যাব আয়োজিত এক সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এ কথা জানান।

উপদেষ্টা বলেন, ‘কেউ যদি দেশে আসতে চান তাহলে তাকে আমরা ওয়ান টাইম ট্রাভেল পাস দেই একবার দেশে আসার জন্য। এটা দিতে একদিন লাগে।’

‘কাজেই তিনি (তারেক রহমান) যদি আজকে বলেন যে উনি আসবেন, তাহলে আগামীকাল এটা দিতে পারব। পরশু চলে আসতে পারবেন,’ যোগ করেন তিনি।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘এটার নিয়ম হচ্ছে যখন পাসপোর্ট থাকে না বা মেয়াদ উত্তীর্ণ হয়ে যায়, তখন কেউ দেশে আসতে চাইলে আমরা এটা দেই।’

তিনি আরও বলেন, ‘আমি বলতে পারি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তারেক রহমানের দেশে ফেরা নিয়ে কোনো বিধিনিষেধ নেই। তিনি আসতে পারেন।’

এক প্রশ্নের জবাবে উপদেষ্টা তৌহিদ বলেন, ‘আমার দীর্ঘদিনের অভিজ্ঞতায় একটা দেশের নাগরিককে তার দেশে ফিরতে দেওয়া যাবে না বা দেওয়া হবে না—এটা অস্বাভাবিক। বাংলাদেশ যদি তার নাগরিককে ফেরত আসতে দিতে চায়, আরেকটি দেশ সেটা কি করে নিষেধ করবে বা বন্ধ করবে?’

 

LATEST POSTS

৯ গোলের পাগলাটে লড়াইয়ে জয়ের পর গার্দিওলার রসিকতা

ইংলিশ প্রিমিয়ার লিগে মঙ্গলবার রাতে ফুলহ্যামের মাঠে নয় গোলের পাগলাটে ম্যাচে ম্যানচেস্টার সিটি জিতেছে ৫-৪ ব্যবধানে। রোমাঞ্চকর লড়াইয়ে সফল হওয়ার পর দলটির কোচ পেপ গার্দিওলা...

নতুন করে ছড়াচ্ছে পুরোনো ম্যালওয়্যার, প্রতিকারে যা করতে পারেন

বাংলাদেশ ই-গভর্নমেন্ট কম্পিউটার ইনসিডেন্ট রেসপন্স টিম (বিজিডি ই-গভ সিআইআরটি) জানিয়েছে, নিমাইম বা আভালাঞ্চ-নিমাইম লোডারের সঙ্গে সংশ্লিষ্ট ব্যাপক ম্যালওয়্যার কার্যক্রম শনাক্ত হয়েছে।এটি দেশের বিভিন্ন নেটওয়ার্কে বিপুলসংখ্যক...

হালদা অববাহিকার মানিকছড়ি অংশে তামাক চাষ বন্ধ

চলতি বছর হালদা অববাহিকার মানিকছড়ি অংশে তামাক চাষ সম্পূর্ণরূপে বন্ধ করা হয়েছে।আজ সোমবার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা...

তাহসান-রোজার সংসারে ভাঙনের সুর

সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান এবং মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের বিবাহ বিচ্ছেদের সম্ভাবনার কথা জানা গেছে।বিয়ের এক বছরের মাথায় তাদের এই বিচ্ছেদের সম্ভাবনার কথা জানা...

Most Popular