Homeরাজনীতিঢাকা-১০ আসনে স্বতন্ত্র প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা আসিফ মাহমুদের

ঢাকা-১০ আসনে স্বতন্ত্র প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা আসিফ মাহমুদের

-

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানিয়েছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।

আজ শুক্রবার সকাল ১১টা ৫১ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই ঘোষণা দেন।

আসিফ মাহমুদ ঢাকা থেকে নির্বাচনে অংশ নেবেন, সেটা আগেই জানিয়েছেন। গত ৯ নভেম্বর ভোটার এলাকা পরিবর্তন করে ধানমন্ডিতে ভোটার হওয়ার আবেদন করেন তিনি। এরপর ঢাকা-১০ আসন (ধানমন্ডি, কলাবাগান, নিউমার্কেট ও হাজারীবাগ) থেকে নির্বাচন করতে পারেন বলে আলোচনা ওঠে।

গত বুধবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করেন আসিফ মাহমুদ। তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালন করছিলেন।

২০২৪ সালের ৫ আগস্ট জুলাই গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ আগস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়।

সেই সময় উপদেষ্টা পরিষদে ছাত্র প্রতিনিধি হিসেবে ছিলেন মো. নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ। পরবর্তীতে মাহফুজ আলম উপদেষ্টা পদমর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হন। গত ২৫ ফেব্রুয়ারি নাহিদ পদত্যাগ করেন এবং পরবর্তীতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়কের দায়িত্ব নেন। নাহিদের পদত্যাগের পর তথ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা হন মাহফুজ আলম। 

গত বুধবার আসিফ মাহমুদের সঙ্গে মাহফুজ আলমও পদত্যাগ করেছেন। তবে তিনি নির্বাচনে অংশ নেবেন কিনা তা এখনো জানাননি।

LATEST POSTS

ওসমান হাদিকে গুলি: শাহবাগে ইনকিলাব মঞ্চের সমাবেশ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলির প্রতিবাদে সমাবেশ করছে ইনকিলাব মঞ্চ।আজ শনিবার দুপুর...

নিলাম শেষে কেমন হলো বিপিএলের দলগুলো

টানা ১২ বছর পর আবারও নিলাম পদ্ধতিতে ফিরেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল)। আর ফিরে আসার এই আসরে দেশি ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ মূল্যে দলে টেনে নেওয়া...

লালমনিরহাটে মাটি খননের সময় মিলল রকেট লঞ্চার

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় মাটি খননের সময় পরিত্যক্ত একটি রকেট লঞ্চার উদ্ধার করেছে পুলিশ।আজ শুক্রবার সকালে উপজেলার গড্ডিমারী ইউনিয়নের জুম্মারপাড়া এলাকা থেকে রকেট লঞ্চারটি উদ্ধার করা...

এক দিনে ভরিতে স্বর্ণের দাম বাড়ল ১৬ হাজার ২১৩ টাকা

বিশ্ববাজারে স্বর্ণের দামের ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত থাকায় দেশের বাজারেও এর প্রভাব পড়েছে। আজ বৃহস্পতিবার সকাল থেকে প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ৮৬ হাজার টাকা...

Most Popular