Homeসারাদেশটাঙ্গাইলের বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ১০

টাঙ্গাইলের বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ১০

-

টাঙ্গাইলের দেলদুয়ারে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।

আজ শনিবার বিকেলে উপজেলার এলাসিন বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শোয়েব খান দ্য ডেইলি স্টারকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, আহতদের মধ্যে কয়েকজনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, রবিউল আউয়াল লাভলুর মনোনয়ন বাতিল ও জুয়েল সরকারকে মনোনয়ন দেয়ার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে জাতীয়তাবাদী প্রজন্ম দলের নির্বাহী কমিটির সভাপতি জুয়েল সরকারকে সমর্থকরা। এ সময় রবিউল আউয়াল লাভলুর সমর্থকরা মিছিল নিয়ে সেখানে এলে তাদের মধ্যে প্রথমে ধাওয়া-পাল্টা ধাওয়া ও পরে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়।

ওসি শোয়েব জানান, আগে থেকে মোতায়েন থাকা পুলিশ সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এই ঘটনায় কোনো পক্ষ এখনও অভিযোগ দায়ের করেনি।

LATEST POSTS

শাকিবের ‘প্রিন্স’ সিনেমার শুটিং শুরু, নায়িকা জ্যোতির্ময়ী-ফারিণ-সাবিলা

ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খানের নতুন সিনেমা 'প্রিন্স' নিয়ে নানা গুঞ্জন ডালপালা মেলেছিল। এমনকি ভিসা জটিলতায় শুটিং শুরু নিয়ে সংশয় ছিল। কারণ দেশের বাইরেও...

আরেক দুর্নীতির মামলায় ইমরান খান ও বুশরা বিবির ১৭ বছরের কারাদণ্ড

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এবং তার স্ত্রী বুশরা বিবিকে ১৭ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত।তোশাখানা-২ দুর্নীতি মামলায় আজ শনিবার রাওয়ালপিন্ডির বিশেষ আদালতে এই...

খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল, জানালেন ডা. জাহিদ

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল এবং তিনি ঠিকভাবে চিকিৎসা নিচ্ছেন। আজ বৃহস্পতিবার দুপুরে হাসপাতালের সামনে তার ব্যক্তিগত চিকিৎসক এ জেড...

তানজিদের ফিফটিতে আয়ারল্যান্ডকে উড়িয়ে সিরিজ বাংলাদেশের

বোলিংয়েই কাজ অনেকটা সেরে রেখেছিলেন মোস্তাফিজুর রহমান, রিশাদ হোসেনরা। মামুলি লক্ষ্যে নেমে পঞ্চাশ রানের ভেতর দুই উইকেট হারালেও তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমনের...

Most Popular