Homeবিনোদনজোভান ও তটিনীর ‘সম্পর্কের গল্প’

জোভান ও তটিনীর ‘সম্পর্কের গল্প’

-

গত ঈদুল ফিতরে দর্শকদের মন জয় করেছিল ফারহান আহমেদ জোভান ও তানজিম সাইয়ারা তটিনী জুটির ইউটিউব ফিল্ম ‘তোমাদের গল্প’। আট মাসে এই ফিল্মটি দেখা হয় প্রায় সাড়ে ৩ কোটি বার। এবার এই জুটি হাজির হচ্ছেন ‘সম্পর্কের গল্প’ নিয়ে।

ইউটিউব ফিল্মটি পরিচালনা করেছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। এটি লিখেছেন সিদ্দিক আহমেদ। ‘তোমাদের গল্প’-এর পরিচালক ও নাট্যকার ছিলেন এই দুজনই।

‘সম্পর্কের গল্প’ নাটকে একটি নতুন গান থাকছে। গানটির সুর-সংগীত ও কণ্ঠ দিয়েছেন আরফিন রুমি। তার সঙ্গে দ্বৈত কণ্ঠে আছেন খেয়া। গানের কথা লিখেছেন তারিক তুহিন। 

‘তোমাদের গল্প’ ফিল্মে যারা অভিনয় করেছেন, ‘সম্পর্কের গল্প’ ফিল্মেও তাদের অধিকাংশকে দেখা যাবে। তারা হলেন–দিলারা জামান, সাবেরি আলম, মনিরা আক্তার মিঠু, শিল্পী সরকার অপু, নাদের চৌধুরী, মাহমুদুল ইসলাম মিঠু, এমএনইউ রাজু।

এবার নতুন যুক্ত হয়েছেন দীপা খন্দকার, সোহেল খান ও ইসরাত।

নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ বছরখানেক ধরে ‘গল্প’ সিরিজ নিয়েই কাজ করছেন। ‘তোমাদের গল্প’-এর পর তার পরিচালিত ‘এটা আমাদেরই গল্প’ সিরিজের প্রতিটি পর্ব দর্শকপ্রিয়তা পাচ্ছে। এবার দর্শকদের সামনে ‘সম্পর্কের গল্প’ তুলে ধরবেন তিনি।

ফিল্মটির ট্যাগলাইন রাখা হয়েছে, ‘যে বন্ধন হারায় না।’

পরিচালক মুহাম্মদ মোস্তফা কামাল রাজ বলেন, ‘যে ইউনিট নিয়ে ‘তোমাদের গল্প’ বানিয়েছি, ‘সম্পর্কের গল্প’তে প্রায় একই ইউনিট কাজ করেছে। অভিনয়শিল্পী, গল্পকার, চিত্রগ্রাহকসহ আমরা প্রায় সবাই আবারও একত্রিত হয়েছি। আমাদের আশা, এবারের কাজটিও দেখলে দর্শকরা নিজেদের খুঁজে পাবেন।’

জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে মুক্তি পাবে ‘সম্পর্কের গল্প’।

LATEST POSTS

শেষ হলো বাণিজ্য মেলা, ৮ দেশ থেকে ২২৪ কোটি টাকার রপ্তানি আদেশ

৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার শেষ দিনে আটটি দেশ থেকে ২২৪ কোটি ২৬ লাখ টাকার রপ্তানি আদেশ পাওয়া গেছে বলে জানিয়েছে আয়োজক সংস্থা রপ্তানি উন্নয়ন...

সিরিয়াসহ ৭ দেশের নাগরিকদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের, তালিকায় যারা

যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে ভ্রমণ নিষেধাজ্ঞার আওতাভুক্ত দেশের তালিকা দীর্ঘ হলো। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন নতুন করে সিরিয়াসহ সাতটি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ করেছে। রয়টার্সের...

‘পাকিস্তানের কাছে পরাজয়ের প্রতিশোধ নিতে ভারত স্বাধীনতা যুদ্ধে আমাদের পেছনে দাঁড়িয়েছিল’

ভারত ১৯৬৫ সালে পাকিস্তানের কাছে পরাজয়ের প্রতিশোধ নেওয়ার জন্য একাত্তরে স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশের পেছনে দাঁড়িয়েছিল বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম...

সিনিয়রদের বিশেষ সুবিধা ক্ষতি করেছে নিলামের স্বচ্ছতাকে

বারো বছর -- এই লম্বা সময় ধরে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) কোনো নিলাম হয়নি। তবে অপ্রত্যাশিত চমক, নজিরবিহীন অনুরোধ এবং সামগ্রিকভাবে হতাশাজনক বিদেশি খেলোয়াড়দের তালিকা,...

Most Popular