Homeরাজনীতিজিগাতলা থেকে এনসিপি নেতার মরদেহ উদ্ধার

জিগাতলা থেকে এনসিপি নেতার মরদেহ উদ্ধার

-

রাজধানীর হাজারীবাগ থানার জিগাতলা এলাকা থেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার সকালে এই মরদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

মৃত জান্নাতারা রুমী এনসিপির ঢাকা মহানগর দক্ষিণ (ধানমন্ডি থানা) সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী ছিলেন।

এ বিষয়ে ‎হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, ‘জিগাতলা পুরাতন কাঁচাবাজারের পাশে একটি হোস্টেল থেকে রুমীর মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে।’

প্রাথমিকভাবে এ ঘটনাকে আত্মহত্যা মনে হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

LATEST POSTS

ভারত থেকে ১২৫ টন বিস্ফোরক আমদানি, সর্বোচ্চ সতর্কতায় বেনাপোল বন্দর

বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে ১২৫ মেট্রিক টন বিস্ফোরক আমদানি করা হয়েছে। এই চালান বন্দরে পৌঁছানোর জন্য জোরদার করা হয় নিরাপত্তা ব্যবস্থা।অত্যন্ত ঝুঁকিপূর্ণ এই চালানটি...

পাঞ্জাবের দিলজিৎ দোসাঞ্জ যেভাবে বিশ্ব তারকা হয়ে উঠলেন

একটা সময় পাঞ্জাবি সিনেমা ছিল আঞ্চলিক গণ্ডির মধ্যে আটকে থাকা শিল্পমাধ্যম। আর এখন? পাঞ্জাবি সিনেমা মানে আন্তর্জাতিক মঞ্চ, বড় বাজেট আর বিশ্বজুড়ে পরিচিত তারকা। এই...

সিরিয়ায় আইএসের ঘাঁটিতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী সিরিয়ায় আইএসআইএলের (আইএস) লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।সিরিয়ার পালমিরা শহরে এক সপ্তাহ আগে দুই মার্কিন সেনা ও এক দোভাষী...

৫ ক্যাচ নিয়ে রেকর্ড বইয়ে তানজিদ

আয়ারল্যান্ডের প্রথম ৫ উইকেট পর্যন্ত কোন ক্যাচ হাতে জমেনি তানজিদ হাসান তামিমের। এরপর একে একে উঠল ক্যাচ, সবগুলোই গেল তানজিদের হাতে। তাতে বিশ্ব রেকর্ডে নাম...

Most Popular