Homeরাজনীতিজাতীয় দল বিলুপ্ত করে বিএনপিতে এহসানুল হুদা

জাতীয় দল বিলুপ্ত করে বিএনপিতে এহসানুল হুদা

-

নিজের দল বিলুপ্ত করে নেতাকর্মীদের নিয়ে বিএনপিতে যোগ দিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা।

আজ সোমবার বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই যোগদান অনুষ্ঠান হয়। সেখানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুল দিয়ে দলটিতে যোগ দেন এহসানুল হুদা।

ত্রয়োদশ সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৫ আসনে প্রচারণা চালাচ্ছেন এহসানুল হুদা। তবে গত ৪ ডিসেম্বর বিএনপি ওই আসনে দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মুজিবুর রহমান ইকবালকে প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়।

নতুন সদস্যদের স্বাগত জানিয়ে মির্জা ফখরুল বলেন, আজ বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা তার নেতাকর্মীদের নিয়ে বিএনপিতে যোগ দিয়েছেন। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শক্তিশালী নেতৃত্বের প্রতি আস্থা প্রকাশ করে এবং দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও চেয়ারপারসন খালেদা জিয়ার ১৯ দফা কর্মসূচির ওপর বিশ্বাস স্থাপন করে তারা আনুষ্ঠানিকভাবে দলে যোগ দিয়েছেন।

তিনি আরও বলেন, আমরা আশা করছি, তাদের এই যোগদান বিএনপিকে আরও শক্তিশালী করবে।

এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, এখন দলে যোগদানের প্রক্রিয়া চলছে। তারা কোন আসন থেকে নির্বাচন করবেন, সে বিষয়ে পরে সিদ্ধান্ত হবে। প্রার্থী ঘোষণা করা হলে তখনই আপনারা তা জানতে পারবেন।

বিএনপিতে যোগ দেওয়ার পর এহসানুল হুদা বলেন, আমরা জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাস করি। দেশ বর্তমানে একটি সংকটকাল অতিক্রম করছে এবং বহুমুখী সংকটের মুখোমুখি। আসন্ন জাতীয় নির্বাচনকে ভণ্ডুল করার নানা ষড়যন্ত্র রয়েছে। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, দলীয় চেয়ারপারসন খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাত শক্তিশালী করতে আমরা বিএনপিতে যোগ দিয়েছি।

অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানও উপস্থিত ছিলেন।
 

LATEST POSTS

তুরস্কে উড়োজাহাজ দুর্ঘটনায় লিবিয়ার সেনাপ্রধান নিহত

তুরস্কে উড়োজাহাজ দুর্ঘটনায় লিবিয়ার সেনাপ্রধান জেনারেল মোহাম্মদ আলী আহমেদ আল-হাদ্দাদ নিহত হয়েছেন। লিবিয়ার প্রধানমন্ত্রী এই তথ্য নিশ্চিত করেন। মঙ্গলবার সন্ধ্যায় তুরস্কের রাজধানী আঙ্কারা থেকে উড্ডয়ন করা...

২৭ ডিসেম্বর ভোটার তালিকায় নিবন্ধন করবেন তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৭ ডিসেম্বর ভোটার তালিকায় নাম নিবন্ধন করবেন বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।প্রধান নির্বাচন কমিশনার এ এম...

এমবাপের জোড়া গোলে জয়ে ফিরল রিয়াল

টানা তিন ম্যাচ ড্র করার পর অবশেষে জয়ের দেখা পেল রিয়াল মাদ্রিদ। দলকে জেতাতে জোড়া গোল করলেন ফরাসী তারকা কিলিয়ান এমবাপে। গোল পেয়েছেন এদুয়ার্দো কামাভিঙ্গাও।বুধবার...

কুড়িগ্রামে জমি নিয়ে সংঘর্ষে নারীসহ নিহত ৩

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় জমিজমা–সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ তিনজন নিহত হয়েছেন। আজ রোববার দুপুরে উপজেলার সন্তোষপুর ইউনিয়নের হাইল্যা গ্রামে এ ঘটনা ঘটে।নাগেশ্বরী থানার...

Most Popular