Homeসারাদেশচুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

-

চুয়াডাঙ্গা সীমান্তে ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন।

আজ শনিবার বিকেল ৫টার দিকে জীবননগর উপজেলার গয়েশপুর এলাকায় ৭০ নম্বর পিলারের কাছে ভারতের সীমান্তের ভেতর এ ঘটনা ঘটে। ৫৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. রফিকুল আলম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত শহীদুল ইসলাম শহীদ (৩৫) গয়েশপুর গ্রামের বাসিন্দা ছিলেন।

তার স্ত্রী নাসরিন আখতার ডেইলি স্টারকে জানান, শহীদুল সকালে কাজে বের হন এবং দুপুর দেড়টার দিকে বাসায় ফিরে আসেন। পরে বিকেলে তিনি সীমান্তের কাছাকাছি এলাকায় যান। এরপর আর ফেরেননি।

‘মাগরিবের সময় শুনি বিএসএফ আমার স্বামীকে গুলি করে ওপারে নিয়ে গেছে,’ বলেন নাসরিন।

স্থানীয় ইউপি সদস্য সাইফুল ইসলাম জানান, ‘শহীদুল জমিতে দিনমজুরের কাজ করতেন। আমরা শুনেছি বিকেলে বিএসএফ তাকে গুলি করে হত্যা করে মরদেহ নিয়ে গেছে।’

বিজিবি কর্মকর্তা লে. কর্নেল মো. রফিকুল আলম বলেন, ‘গুলির খবর পেয়ে আমরা সঙ্গে সঙ্গে বিএসএফের সঙ্গে যোগাযোগ করি। প্রথমে বিএসএফ জানায় শহীদুলকে গুলি করার পর হাসপাতালে নেওয়া হয়েছে। তারা আরও জানায় যে, শহীদুল নাকি ভারতের ভেতরে প্রবেশ করেছিলেন।’

‘তবে রাত ৮টার দিকে বিএসএফের ৩২ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট সুজিত কুমার বিজিবিকে জানান, শহীদুল মারা গেছেন। তার মরদেহ ভারতীয় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে এবং ময়নাতদন্তের পর তা ফেরত দেওয়া হবে বলে বিএসএফ জানিয়েছে,’ বলেন লে. কর্নেল রফিকুল।

LATEST POSTS

চট্টগ্রাম বন্দরে শ্রমিক-কর্মচারীদের কর্মবিরতিতে তৃতীয় দিনে অচলাবস্থা

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার সরকারি উদ্যোগ বাতিলের দাবিতে টানা তৃতীয় দিনের মতো আট ঘণ্টার কর্মবিরতি শুরু করেছেন...

‘নতুন বউ’ খ্যাত চিত্রগ্রাহক ও নির্মাতা আব্দুল লতিফ বাচ্চু মারা গেছেন

ঢাকাই সিনেমার খ্যাতিমান চিত্রগ্রাহক ও চলচ্চিত্র পরিচালক আব্দুল লতিফ বাচ্চু মারা গেছেন। আজ রোববার দুপুর ১২টার দিকে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল...

বাশার আল আসাদ: সিরিয়াকে ধ্বংসের পর এবার চিকিৎসা পেশায়?

ঘটনাটি ২০১১ সালের। একদল শিশু তাদের স্কুল মাঠে বড় বড় অক্ষরে একটি সতর্ক বার্তা লিখেছিল। তাতে বলা হয়েছিল, 'ডাক্তার সাহেব এবার তোমার পালা'! এরপর একে...

গোলাম আযম জাতির শ্রেষ্ঠ সন্তান হলে মুক্তিযোদ্ধাদের অবস্থান কোথায়, প্রশ্ন মির্জা আব্বাসের

জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযম ও তার সহযোগীরা যদি জাতির শ্রেষ্ঠ সন্তান হয়, তাহলে বীর মুক্তিযোদ্ধাদের অবস্থান কোথায়—প্রশ্ন তুলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা...

Most Popular