Homeঅর্থনীতিচট্টগ্রাম বন্দরে শ্রমিক-কর্মচারীদের কর্মবিরতিতে তৃতীয় দিনে অচলাবস্থা

চট্টগ্রাম বন্দরে শ্রমিক-কর্মচারীদের কর্মবিরতিতে তৃতীয় দিনে অচলাবস্থা

-

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার সরকারি উদ্যোগ বাতিলের দাবিতে টানা তৃতীয় দিনের মতো আট ঘণ্টার কর্মবিরতি শুরু করেছেন শ্রমিক ও কর্মচারীরা।

আজ সোমবার সকাল ৮টা থেকে শুরু হওয়া এই কর্মবিরতির কারণে বন্দরের কার্যক্রম আবারও অচল হয়ে পড়েছে। চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ ও জাতীয়তাবাদী শ্রমিক দলের বন্দর শাখা আজ সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই কর্মসূচির ডাক দিয়েছে।

বন্দর ব্যবহারকারীরা জানান, সকাল ৮টা থেকে কর্মবিরতি শুরু হওয়ার পর বন্দরের বিভিন্ন জেটিতে জাহাজ থেকে পণ্য ও কনটেইনার ওঠানো-নামানো এবং ইয়ার্ড থেকে পণ্য খালাস কার্যক্রম প্রায় পুরোপুরি বন্ধ হয়ে যায়। এ ছাড়া চট্টগ্রাম বন্দর ও ১৯টি বেসরকারি কনটেইনার ডিপোর (আইসিডি) মধ্যে কনটেইনার পরিবহনও বন্ধ রয়েছে।

বন্দর কর্তৃপক্ষ এই কর্মবিরতিকে অযৌক্তিক বলে মন্তব্য করেছে। তাদের দাবি, এনসিটি ইজারার বিষয়ে এখনো কোনো চুক্তি সই হয়নি।

এদিকে গতকাল সোমবার সন্ধ্যায় দুই দফায় ১২ জন কর্মচারীকে বদলির আদেশ জারি করে বন্দর কর্তৃপক্ষ। আন্দোলনকারীদের দাবি, ওই কর্মচারীরা আন্দোলনের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। এ নিয়ে বদলি হওয়া কর্মচারীর সংখ্যা দাঁড়াল ১৬ জনে।

শ্রমিক দলের এক নেতা অভিযোগ করেন, আন্দোলনে যুক্ত প্রায় ২০০ কর্মচারীর একটি তালিকা তৈরি করেছে কর্তৃপক্ষ। পর্যায়ক্রমে তাদেরকে বদলি করা হচ্ছে। আন্দোলনকারীরা বলছেন, চাপ দিয়ে আন্দোলন দমানোর চেষ্টা করা হচ্ছে।

তবে সিপিএর পরিচালক (প্রশাসন) মো. ওমর ফারুক দাবি করেছেন, দাপ্তরিক প্রয়োজনে এটি নিয়মিত বদলি।

LATEST POSTS

‘নতুন বউ’ খ্যাত চিত্রগ্রাহক ও নির্মাতা আব্দুল লতিফ বাচ্চু মারা গেছেন

ঢাকাই সিনেমার খ্যাতিমান চিত্রগ্রাহক ও চলচ্চিত্র পরিচালক আব্দুল লতিফ বাচ্চু মারা গেছেন। আজ রোববার দুপুর ১২টার দিকে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল...

বাশার আল আসাদ: সিরিয়াকে ধ্বংসের পর এবার চিকিৎসা পেশায়?

ঘটনাটি ২০১১ সালের। একদল শিশু তাদের স্কুল মাঠে বড় বড় অক্ষরে একটি সতর্ক বার্তা লিখেছিল। তাতে বলা হয়েছিল, 'ডাক্তার সাহেব এবার তোমার পালা'! এরপর একে...

গোলাম আযম জাতির শ্রেষ্ঠ সন্তান হলে মুক্তিযোদ্ধাদের অবস্থান কোথায়, প্রশ্ন মির্জা আব্বাসের

জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযম ও তার সহযোগীরা যদি জাতির শ্রেষ্ঠ সন্তান হয়, তাহলে বীর মুক্তিযোদ্ধাদের অবস্থান কোথায়—প্রশ্ন তুলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা...

ক্রিকেটই যখন পরিবারের ভাষা

বাবা টুকটাক ক্রিকেট খেলতেন, চার ভাই-বোনের সবাই ক্রিকেট খেলেন। হ্যারি আর টিম টেক্টর একসঙ্গে মিলেই আয়ারল্যান্ডের পুরুষ দলের ব্যাটিং সামলাচ্ছেন, তাদের ভোন অ্যালিস ঠাঁই করেছেন...

Most Popular