Homeঅর্থনীতিগালফ ফুড ফেয়ারে ৫৫ লাখ ডলারের রপ্তানি ক্রয়াদেশ পেল প্রাণ

গালফ ফুড ফেয়ারে ৫৫ লাখ ডলারের রপ্তানি ক্রয়াদেশ পেল প্রাণ

-

বিশ্বের অন্যতম বৃহৎ খাদ্যপণ্যের মেলা গালফ ফুড ফেয়ারে ৫৫ লাখ ডলার রপ্তানি ক্রয়াদেশ পেয়েছে বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় খাদ্যপণ্য উৎপাদন ও বাজারজাতকারী প্রতিষ্ঠান প্রাণ। 

গতকাল শুক্রবার এক বিজ্ঞপ্তিতে প্রাণ জানায়, যুক্তরাষ্ট্র, চীন, সৌদি আরব, ইরাক, সিরিয়া, ইথিওপিয়া, কেনিয়া ও সোমালিয়াসহ বিভিন্ন দেশের বাজার থেকে এসব অর্ডার এসেছে। মেলায় বিভিন্ন দেশের ক্রেতাদের কাছ থেকে প্রাণের বিস্কুট, নুডলস, বেভারেজ ও কনফেকশনারি পণ্যের ক্রয়াদেশ বেশি পাওয়া গেছে।

সংযুক্ত আরব আমিরাতের দুবাই ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে শুরু হওয়া পাঁচ দিনব্যাপী গালফ ফুড ফেয়ার-২০২৬ গতকাল শেষ হয়।

এ বছর মেলায় বিশ্বের ১৯৫টি দেশ থেকে আট হাজারের বেশি স্টলে বিভিন্ন প্রতিষ্ঠান তাদের পণ্য প্রদর্শন করে। প্রাণ গ্রুপ মেলায় প্রায় ৫০০ ধরনের খাদ্যপণ্য প্রদর্শন করে। 

এ বিষয়ে প্রাণ গ্রুপের নির্বাহী পরিচালক (এক্সপোর্ট) মিজানুর রহমান বলেন, আফ্রিকা, মধ্যপ্রাচ্য, দক্ষিণ এশিয়া, সেন্ট্রাল ও সাউথ আমেরিকা এবং ইউরোপের দেশগুলোতে নিজেদের উপস্থিতি আরও সুসংহত করতে আমরা কাজ করছি।

প্রাণ-আরএফএল গ্রুপের বিপণন পরিচালক কামরুজ্জামান কামাল বলেন, বিশ্বের প্রতিটি প্রান্তে প্রাণের পণ্য পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। পাশাপাশি প্রাণকে বিশ্বের শীর্ষ ১০টি খাদ্যপণ্য প্রতিষ্ঠানের একটি হিসেবে গড়ে তুলতে আমরা কাজ করছি। 

তিনি আরও বলেন, গালফ ফুড ফেয়ার এ ক্ষেত্রে বিশ্বের বিভিন্ন দেশের ব্যবসায়ীদের মধ্যে সংযোগ স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

LATEST POSTS

‘লুকোচুরি লুকোচুরি গল্প’ আজও প্লে-লিস্টে উজ্জ্বল

'লুকোচুরি লুকোচুরি গল্প' গানটির ভেতরে রং-তুলি দিয়ে কে যেন বসে ছবি আঁকে। সেই ছবি চোখের সামনে দৃশ্যমান হয়। সেই চিত্র দেখতে দেখতে কোথায় যেন শ্রোতাদের...

যুক্তরাষ্ট্র থেকে রেকর্ড ১১০০ কোটি ডলারের অস্ত্র প্যাকেজ পাচ্ছে তাইওয়ান

তাইওয়ানের সঙ্গে রেকর্ড ১১০০ কোটি ডলারের অস্ত্র বিক্রি চুক্তির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির জন্য এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় অস্ত্র প্যাকেজ এটি।তাইওয়ানের ওপর চীনের সামরিক...

স্বাধীনতার শত্রুরা আবার মাথাচাড়া দিয়ে উঠতে চায়: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, 'স্বাধীনতার শত্রুরা যারা স্বাধীনতার বিরুদ্ধে একাত্তর সালে অবস্থান নিয়েছিল, আজ তারা আবার মাথাচাড়া দিয়ে উঠতে চায়।'তিনি বলেন, 'বাংলাদেশের...

মেসিও জানেন, আমি তার মতো হতে চাই না: ইয়ামাল

দুজনই বার্সেলোনার একাডেমি লা মাসিয়া থেকে উঠে এসে মূল দলে তারকাখ্যাতি অর্জন করেছেন— খুব অল্প বয়সে। তাই আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসির সঙ্গে স্প্যানিশ ফরোয়ার্ড লামিন...

Most Popular