Homeসারাদেশগাজীপুরে সরকারি বরাদ্দের ৮০ বস্তা ইউরিয়া সারসহ পিকআপ আটক

গাজীপুরে সরকারি বরাদ্দের ৮০ বস্তা ইউরিয়া সারসহ পিকআপ আটক

-

গাজীপুরের শ্রীপুরে সরকারি বরাদ্দকৃত ৮০ বস্তা ইউরিয়া সারসহ একটি পিকআপ আটক করেছে স্থানীয়রা।

শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার নিজমাওনা গ্রামের মাক্কির মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাতে মাক্কির মোড় এলাকায় একটি পিকআপের গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় স্থানীয়রা সেটি থামিয়ে তল্লাশি করেন। এ সময় পিকআপটিতে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) সিলযুক্ত ৫০ কেজি ওজনের ৮০ বস্তা ইউরিয়া সার পাওয়া যায়।

তল্লাশির সময় পিকআপ চালক কৌশলে পালিয়ে যান। পরে স্থানীয়রা সারসহ গাড়িটি মাওনা পুলিশ ফাঁড়িতে নিয়ে যান।

স্থানীয়রা জানান, শ্রীপুরের সার পরিবেশক প্রতিষ্ঠান ‘মায়ের দোয়া এন্টারপ্রাইজে’র স্বত্বাধিকারী আফির উদ্দিন ও জসিম উদ্দিনের সহযোগিতায় এসব সার টাঙ্গাইলের তকতারচালা এলাকায় নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছিলো।

অভিযোগের বিষয়ে আফির উদ্দিন ও জসিম উদ্দিনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের মোবাইল নম্বর বন্ধ পাওয়া যায়।

স্থানীয় বাসিন্দা আবু বকর সিদ্দিক বলেন, ‘কৃষকদের জন্য বরাদ্দকৃত সার পাচার করে কিছু অসাধু ব্যক্তি সংকট সৃষ্টি করছে। দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক ঘটনার সত্যতা নিশ্চিত করে দ্য ডেইলি স্টারকে বলেন, ‘পিকআপ ও জব্দকৃত সার থানায় রয়েছে।’

এ ঘটনায় মামলা দায়ের করা হবে বলেও জানান তিনি।

শ্রীপুর উপজেলা কৃষি কর্মকর্তা সুমাইয়া সুলতানা বন্যা বলেন, ‘রাতেই উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নিয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। “মায়ের দোয়া এন্টারপ্রাইজে” র বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

LATEST POSTS

ভারত থেকে ১২৫ টন বিস্ফোরক আমদানি, সর্বোচ্চ সতর্কতায় বেনাপোল বন্দর

বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে ১২৫ মেট্রিক টন বিস্ফোরক আমদানি করা হয়েছে। এই চালান বন্দরে পৌঁছানোর জন্য জোরদার করা হয় নিরাপত্তা ব্যবস্থা।অত্যন্ত ঝুঁকিপূর্ণ এই চালানটি...

পাঞ্জাবের দিলজিৎ দোসাঞ্জ যেভাবে বিশ্ব তারকা হয়ে উঠলেন

একটা সময় পাঞ্জাবি সিনেমা ছিল আঞ্চলিক গণ্ডির মধ্যে আটকে থাকা শিল্পমাধ্যম। আর এখন? পাঞ্জাবি সিনেমা মানে আন্তর্জাতিক মঞ্চ, বড় বাজেট আর বিশ্বজুড়ে পরিচিত তারকা। এই...

সিরিয়ায় আইএসের ঘাঁটিতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী সিরিয়ায় আইএসআইএলের (আইএস) লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।সিরিয়ার পালমিরা শহরে এক সপ্তাহ আগে দুই মার্কিন সেনা ও এক দোভাষী...

জিগাতলা থেকে এনসিপি নেতার মরদেহ উদ্ধার

রাজধানীর হাজারীবাগ থানার জিগাতলা এলাকা থেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।আজ বৃহস্পতিবার সকালে এই মরদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছে...

Most Popular