Homeসারাদেশখুলনায় আদালতের সামনে ২ জনকে গুলি করে হত্যা

খুলনায় আদালতের সামনে ২ জনকে গুলি করে হত্যা

-

খুলনা জেলা জজ আদালতের সামনে দুজনকে গুলি করে হত্যা করা হয়েছে।

আজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

খুলনা মহানগর পুলিশের ডিসি (দক্ষিণ) সুদর্শন কুমার রায় দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, ফজলে রাব্বি রাজন (৩৫) ও হাসিব (৩১)।

সুদর্শন কুমার রায় দ্য ডেইলি স্টারকে বলেন, গুলির পর তাদের চাপাতি দিয়ে কোপানো হয়। 

স্থানীয়রা গুলিবিদ্ধ দুজনকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তারা মারা যান। 

খুলনা মেডিকেল কলেজের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক শামীম হাসান বলেন, ‘নিহতদের শরীরে একাধিক গুলির চিহ্ন রয়েছে।’

নিহত ফজলে রাব্বি রাজন (৩৫) পূর্ব রুপসা বাগমারার এজাজের ছেলে।

হাসপাতাল সূত্র জানায়, পরিবারের সদস্যরা নিহত হাসিবের মরদেহ হাসপাতাল থেকে নিয়ে গেছে।

LATEST POSTS

চাঁদের ‘বুড়ি’ দেখতে গেলেন ৪ নভোচারী, সঙ্গে নিলেন কী

অ্যাপোলো মিশনের পর পেরিয়ে গেছে দীর্ঘ ৫০ বছরের বেশি সময়। তারপর আর মানুষের চাঁদে যাওয়া হয়নি। অবশেষে চার নভোচারীকে নিয়ে নাসার মহাকাশযান আর্টেমিস-২ উড়াল দিয়েছে...

৯৬ ঘণ্টা এমএফএসে হাজার টাকার বেশি পাঠানো যাবে না

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্ল্যাটফর্মে কোনো গ্রাহক ব্যক্তি লেনদেনে ১ হাজার টাকার বেশি পাঠাতে পারবেন না।  আজ রোববার এ...

লন্ডনে চিকিৎসাধীন ইলিয়াস কাঞ্চন আগের চেয়ে ভালো আছেন

ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে লন্ডনের একটি ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছেন অভিনেতা ও 'নিরাপদ সড়ক চাই' আন্দোলনের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন। তিনি আগের চেয়ে কিছুটা ভালো আছেন বলে...

লন্ডনে ফিলিস্তিনপন্থী বিক্ষোভ থেকে গ্রেটা থুনবার্গ গ্রেপ্তার

সুইডেনের পরিবেশ আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গকে লন্ডনে এক ফিলিস্তিনপন্থী বিক্ষোভে অংশ নেওয়ায় গ্রেপ্তার করেছে ব্রিটিশ পুলিশ। রয়টার্স বলছে, যুক্তরাজ্যভিত্তিক সংগঠন প্রিজনার্স ফর প্যালেস্টাইন এ তথ্য জানায়।সংগঠনটি বলেছে,...

Most Popular