Homeসারাদেশখালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন প্রধান উপদেষ্টা

খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন প্রধান উপদেষ্টা

-

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি।

আজ শুক্রবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়। 

এতে বলা হয়, প্রধান উপদেষ্টা খালেদা জিয়ার স্বাস্থ্যের অগ্রগতি সম্পর্কে খোঁজ-খবর রাখছেন এবং প্রয়োজনীয় সব চিকিৎসা সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার প্রতি নির্দেশ দিয়েছেন।

প্রেস উইংয়ের বার্তায় আরও বলা হয়, প্রধান উপদেষ্টা তিনবারের এই সাবেক প্রধানমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন। তিনি বলেন, খালেদা জিয়ার চিকিৎসায় যেন কোনো ধরনের ঘাটতি না থাকে, প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দিতে সরকার প্রস্তুত।

প্রধান উপদেষ্টা আরও বলেন, গণতান্ত্রিক উত্তরণের এই সময়ে খালেদা জিয়া জাতির জন্য ভীষণ রকম অনুপ্রেরণা। তার সুস্বাস্থ্য দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ড. ইউনূস সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় সব সহায়তা ও সমন্বয়ের মাধ্যমে সার্বক্ষণিক প্রস্তুত থাকারও নির্দেশনা দিয়েছেন। 

 

LATEST POSTS

জিরোনায় হোঁচট খেয়ে শীর্ষস্থান হারাল রিয়াল

লা লিগায় টানা ব্যর্থতার ধারায় আরও একবার ধাক্কা খেলো রিয়াল মাদ্রিদ। মনতিলিভিতে জিরোনার বিপক্ষে ১-১ ড্র করে শীর্ষস্থান হারিয়েছে লস ব্ল্যাঙ্কোস, আর শিরোপা দৌড়ে নতুন...

‘শ্রমবাজারে নারীর আর্থিক ক্ষমতায়ন জোরদার না হলে টেকসই প্রবৃদ্ধি সম্ভব নয়’

শ্রমবাজারে নারীর আর্থিক ক্ষমতায়ন জোরদার করা না গেলে বাংলাদেশের টেকসই ও অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিশিষ্ট অর্থনীতিবিদরা।তারা বলেন, সাম্প্রতিক...

খালেদা জিয়ার মৃত্যুতে তারকাদের শোক

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে শোকস্তব্ধ হয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যম। শোবিজ অঙ্গনের তারকারাও ফেসবুকে স্মরণ ও শোকবার্তায় তাকে বিদায় জানাচ্ছেন।সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার...

সিডনির বন্ডাই বিচে বন্দুক হামলা, নিহত অন্তত ১২

অস্ট্রেলিয়ার সিডনিতে জনপ্রিয় পর্যটন এলাকা বন্ডাই বিচে গোলাগুলির ঘটনায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। আজ রোববার সিডনি সময় সন্ধ্যায় এ হামলায় অন্তত ২৯ জন আহতও হন...

Most Popular