Homeসারাদেশকুড়িগ্রামে জমি নিয়ে সংঘর্ষে নারীসহ নিহত ৩

কুড়িগ্রামে জমি নিয়ে সংঘর্ষে নারীসহ নিহত ৩

-

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় জমিজমা–সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ তিনজন নিহত হয়েছেন। আজ রোববার দুপুরে উপজেলার সন্তোষপুর ইউনিয়নের হাইল্যা গ্রামে এ ঘটনা ঘটে।

নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহতরা হলেন এরশাদ, কুলসুম ও আলতাফ হোসেন।

ওসি বলেন, ‘জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে প্রথমে তর্কাতর্কি হয়। একপর্যায়ে উভয় পক্ষ দেশি অস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা চালায় এবং সংঘর্ষে জড়িয়ে পড়ে।’

পুলিশ জানায়, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহত ব্যক্তিদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ওসি বলেন, অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

LATEST POSTS

তুরস্কে উড়োজাহাজ দুর্ঘটনায় লিবিয়ার সেনাপ্রধান নিহত

তুরস্কে উড়োজাহাজ দুর্ঘটনায় লিবিয়ার সেনাপ্রধান জেনারেল মোহাম্মদ আলী আহমেদ আল-হাদ্দাদ নিহত হয়েছেন। লিবিয়ার প্রধানমন্ত্রী এই তথ্য নিশ্চিত করেন। মঙ্গলবার সন্ধ্যায় তুরস্কের রাজধানী আঙ্কারা থেকে উড্ডয়ন করা...

২৭ ডিসেম্বর ভোটার তালিকায় নিবন্ধন করবেন তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৭ ডিসেম্বর ভোটার তালিকায় নাম নিবন্ধন করবেন বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।প্রধান নির্বাচন কমিশনার এ এম...

এমবাপের জোড়া গোলে জয়ে ফিরল রিয়াল

টানা তিন ম্যাচ ড্র করার পর অবশেষে জয়ের দেখা পেল রিয়াল মাদ্রিদ। দলকে জেতাতে জোড়া গোল করলেন ফরাসী তারকা কিলিয়ান এমবাপে। গোল পেয়েছেন এদুয়ার্দো কামাভিঙ্গাও।বুধবার...

অনলাইনে নিরাপত্তা, গুগলের যে টুলের কথা অনেকেই জানেন না

আপনি কি জানেন, অসংখ্য কোম্পানি অনলাইনে ব্যবহারকারীর নাম, বাড়ির ঠিকানা, ফোন নম্বর থেকে শুরু করে ব্যক্তিগত তথ্য বিক্রি করছে? এদের ডেটা ব্রোকার বলা হয়। তারা...

Most Popular