Homeতথ্যপ্রযুক্তিএবার অস্ট্রিয়াতেও শিশুদের জন্য নিষিদ্ধ সামাজিকমাধ্যম

এবার অস্ট্রিয়াতেও শিশুদের জন্য নিষিদ্ধ সামাজিকমাধ্যম

-

চার মাসেরও কম সময় আগে অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সী শিশুদের জন্য সামাজিকমাধ্যম নিষিদ্ধ করা হয়। এবার একই ধরনের উদ্যোগ নিতে যাচ্ছে অস্ট্রিয়া।

অস্ট্রিয়া সরকার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, চলতি বছরের জুনের মধ্যে একটি বিল চালু করা হবে। যেখানে ১৪ বছরের নিচের শিশুদের জন্য সামাজিক মাধ্যম ব্যবহার নিষিদ্ধ করা হবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সামাজিকমাধ্যমের জন্য ১৪ বছরের ন্যূনতম বয়স নির্ধারণ কেবল বিলের একটি অংশ। বিলের অন্য অংশে স্কুলে মিডিয়া লিটারেসি শিক্ষা চালু করার কথাও আছে। যেন শিশুরা ‘মিথ্যা তথ্য’ শনাক্ত করতে শেখে।

অস্ট্রিয়ান সরকার জানিয়েছে, এই উদ্যোগ নেওয়ার কারণ হলো সাইবারবুলিং, আসক্তি, মানসিক স্বাস্থ্য সমস্যা ইত্যাদি সামাজিকমাধ্যমের নেতিবাচক প্রভাব থেকে শিশুদের সুরক্ষা দেওয়া।

বিলটি প্রবর্তিত হলে বয়স যাচাই প্রক্রিয়ায় ডেটা প্রাইভেসি সংক্রান্ত বিষয়গুলোও নিশ্চিত করা হবে, যেন ব্যবহারকারীর তথ্য সুরক্ষিত থাকে।

প্রযুক্তি সাময়িকী ম্যাশেবলের প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রেও এ ধরনের উদ্যোগ নেওয়া হতে পারে। কিছু সিনেটর বছরের শুরুতে ১৩ বছরের নিচের শিশুদের সামাজিকমাধ্যম ব্যবহার নিষিদ্ধের প্রস্তাব করেছেন।

ম্যাশেবল বলছে, সম্প্রতি যুক্তরাষ্ট্রে মেটা ও ইউটিউবের বিরুদ্ধে দুটি মামলায় প্রমাণিত হয়েছে যে, সামাজিকমাধ্যমগুলো কিশোরদের মানসিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এই রায়ের পর দেখা যাবে, আমেরিকান আইনপ্রণেতারা তাদের বয়স সীমা সংক্রান্ত প্রস্তাবে কী সিদ্ধান্ত নেন।

LATEST POSTS

সুন্দরবন উপকূলের ‘নতুন সোনা’ নরম খোলের কাঁকড়া

সুন্দরবনের কোলঘেঁষা উপকূলীয় অঞ্চলের মানুষের প্রধান পেশা চিংড়ি চাষ, মাছ ধরা, কাঠ কাটা, মধু সংগ্রহ ও এসব পণ্য বেচাকেনা। তবে এ কাজগুলো সব সময়ই ঝুঁকিপূর্ণ।...

সোনার বাংলা সার্কাসের ‘মহাশ্মশান’

নতুন ডাবল অ্যালবাম প্রকাশ করেছে ব্যান্ড সোনার বাংলা সার্কাস। 'মহাশ্মশান' নামের এই কনসেপ্ট অ্যালবামে মোট ১৭টি গান রয়েছে। আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ব্যান্ডটি জানিয়েছে, অ্যালবামটি...

দক্ষিণ আফ্রিকায় পানশালায় বন্দুক হামলা, নিহত অন্তত ৯

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের কাছে একটি পানশালায় অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে অন্তত নয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ১০ জন আহত হয়েছেন।আজ রোববার সংবাদমাধ্যম বিবিসিএ তথ্য...

‘তারেক রহমানের আসার ঘোষণার পর সাজানো ছকে ধারাবাহিক ঘটনা ঘটানো হচ্ছে’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের দেশে ফেরার ঘোষণার পর থেকে সাজানো ছকে ধারাবাহিক ঘটনা ঘটিয়ে পরিবেশ অস্থিতিশীল করে তোলা হচ্ছে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী...

Most Popular