Homeসারাদেশআধিপত্যের জেরে ব্রাহ্মণবাড়িয়ায় যুবককে গুলি করে হত্যা

আধিপত্যের জেরে ব্রাহ্মণবাড়িয়ায় যুবককে গুলি করে হত্যা

-

ব্রাহ্মণবাড়িয়া শহরের কান্দিপাড়া এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এক যুবককে গুলি করে হত্যা করা হয়েছে।

গতরাতে এ ঘটনা ঘটে। নিহত সাদ্দাম হোসেন (৩২) ওই এলাকার মস্তু মিয়ার ছেলে। 

এর আগে, সন্ধ্যায় গুলিবিদ্ধ হয়েছেন তিনজন। তারা হলেন, নাজমুল আহমেদ টুটুল (৩৬), শিহাব উদ্দিন (২৭) ও সাজু মিয়া। তাদের মধ্যে দুজন হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয়রা জানান, গতরাতে সাদ্দামকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধারের পর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের পরিবারের অভিযোগ, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সন্ধ্যায় ‘লায়ন শাকিল গ্রুপ’ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দেলোয়ার হোসেন দিলীপ গ্রুপের তিনজনকে গুলি করে। এ ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। রাত গভীর হলে দিলীপের সহযোগীরা তাদেরই অনুসারী সাদ্দামকে ঘর থেকে ডেকে নিয়ে যায়। কিছুক্ষণ পর সাদ্দামকে সড়কে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। 

স্বজনদের দাবি, প্রতিপক্ষকে ফাঁসাতে নিজেদের লোককেই হত্যা করেছে দিলীপ গ্রুপ।

নিহতের পরিবার জানায়, সাদ্দাম সন্ধ্যায় গুলিবিদ্ধ হওয়া তিনজনেরই অনুসারী ছিলেন।

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম বলেন, ‘এলাকার দুই গ্রুপের আধিপত্যের বিরোধ থেকেই এই হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।’

তবে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দেলোয়ার হোসেন দিলীপ অভিযোগ অস্বীকার করে জানান, তিনি সাদ্দামকে ডেকে নিয়ে যাননি, বরং সাদ্দাম তার সঙ্গেই ছিলেন।

LATEST POSTS

প্রধানমন্ত্রীর সামনে যেসব চ্যালেঞ্জ

নতুন নির্বাচন, নতুন সংসদ, দেশের নেতৃত্বে নতুন ব্যক্তি, জবাবদিহিমূলক শাসনের নতুন সম্ভাবনা। সবমিলিয়ে নতুন এই পরিস্থিতি নিঃসন্দেহে জনগণের ইচ্ছারই প্রতিফলন। তারেক রহমানের নতুন নেতা হিসেবে...

লাইটার জাহাজ ব্যবস্থাপনায় চালু হচ্ছে সফটওয়্যার

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে লাইটার জাহাজের সিরিয়াল ও পণ্য খালাস ব্যবস্থাপনায় দীর্ঘদিনের অনিয়ম ও বৈষম্য দূর করতে জাহাজী সফটওয়্যার চালু করতে যাচ্ছে নৌপরিবহন অধিদপ্তর।আগামীকাল শুক্রবার চট্টগ্রামে...

‘অনেক সিনেমা ও আগের মতো প্রেক্ষাগৃহ দরকার’

ঢালিউডের নন্দিত অভিনেতা মিশা সওদাগর। বাংলা চলচ্চিত্রের শীর্ষ খলনায়ক তিনি। বিদায়ী বছরে তার একাধিক সিনেমা মুক্তি পেয়েছে। এছাড়া মালিক ও তছনছ নামে নতুন দুটি সিনেমায়...

মমতার শহরে মেসিকে নিয়ে মহাকেলেঙ্কারি: দায়ী কে, প্রভাব কী?

একদিনে দুটি ঘটনা। প্রথমটি ভারতের কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনের। স্থানীয় সময় সকাল সাড়ে ১১টা। অপরটি হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামের। সময় রাত সাড়ে ৮টা। দুটি ঘটনার...

Most Popular