Homeবিনোদনআটকে যেতে পারে থালাপতি বিজয়ের সিনেমার মুক্তি, কেন?

আটকে যেতে পারে থালাপতি বিজয়ের সিনেমার মুক্তি, কেন?

-

দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা থালাপতি বিজয়ের শেষ সিনেমা ‘জন নায়াগান’ চলতি বছরের পঙ্গল উৎসব উপলক্ষে ৯ জানুয়ারি মুক্তি পাওয়ার কথা ছিল। এক সপ্তাহ আগেই সিনেমাটির অগ্রিম টিকিট বুকিং শুরুও হয়। কিন্তু সিনেমাটির মুক্তি নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

পিঙ্কভিলার প্রতিবদেনে বলা হয়, সিনেমাটি এখনো সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশনের (সিবিএফসি) ছাড়পত্র পায়নি। ফলে সিনেমার মুক্তি নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।

লেটস সিনেমার প্রতিবেদন অনুযায়ী, থালাপতি বিজয়ের শেষ সিনেমা ৯ জানুয়ারির মুক্তি তারিখ পিছিয়ে দেওয়া হয়েছে। জানা গেছে, সিবিএফসির সার্টিফিকেশন না পাওয়ার কারণেই বিষয়টি আদালতের হস্তক্ষেপ পর্যন্ত গড়িয়েছে।

বর্তমানে এই সংক্রান্ত আইনি প্রক্রিয়া চলমান আছে এবং প্রতিবেদনে বলা হয়েছে, চূড়ান্ত রায় জানা যাবে ৯ জানুয়ারিতেই। যেহেতু এদিন মুক্তির দিন ছিল, তাই মুক্তি পাওয়া নিয়ে সংশয় তৈরি হয়েছে। যদিও এ বিষয়ে এখনো নির্মাতা পক্ষের তরফ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।

এখানে উল্লেখ্য ‘জন নায়াগান’ প্রথমে গত বছরের দীপাবলিতে মুক্তির কথা ছিল। পরে নির্মাতারা পরিকল্পনা বদলে পঙ্গল উৎসবে ‍মুক্তির দিন ঠিক করেন।

‘জন নায়াগান’ থালাপতি বিজয়ের শেষ সিনেমা হিসেবে ধরা হচ্ছে। এটা পরিচালনা করেছেন এইচ. বিনোথ।

সম্প্রতি প্রকাশিত ট্রেলার দেখার পর অনেকে ধারণা করছেন, সিনেমাটি হয়তো নন্দামুরি বালাকৃষ্ণ অভিনীত ‘ভগবন্ত কেশরী’ রিমেক হতে পারে। যেখানে যুক্ত হয়েছে রাজনৈতিক প্রেক্ষাপট এবং এআইচালিত হিউম্যানয়েড সেনাদের ধারণা।

থালাপতি বিজয় ছাড়াও এই সিনেমার গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন পূজা হেগড়ে, ববি দেওল, মামিথা বাইজু, গৌতম বাসুদেব মেনন, প্রকাশ রাজ, নারায়ণ, প্রিয়ামণি, সুনীলসহ আরও অনেকে।

LATEST POSTS

এলপিজিতে কর কাঠামো পুনর্গঠন, আমদানিতে ৭.৫ শতাংশ ভ্যাট নির্ধারণ

এলপিজি (তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস) খাতে কর কাঠামোয় পরিবর্তন এনেছে সরকার। উৎপাদন ও ব্যবসায়িক পর্যায়ে থাকা ভ্যাট ও অগ্রিম কর তুলে দিয়ে আমদানি পর্যায়ে এককভাবে ৭...

সীমান্ত সংঘাত থামাতে আলোচনায় বসতে সম্মত থাইল্যান্ড–কম্বোডিয়া

প্রাণঘাতী সীমান্ত সংঘাত তৃতীয় সপ্তাহে গড়ানোয় পুনরায় যুদ্ধবিরতির লক্ষ্যে আলোচনায় বসতে সম্মত হয়েছে থাইল্যান্ড ও কম্বোডিয়া। আজ সোমবার সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী সিহাসাক ফুয়াংকেটকিও...

প্রথম আলো-ডেইলি স্টারে হামলার গোয়েন্দা তথ্য আমলে নেয়নি কেন সরকার, প্রশ্ন সালাহউদ্দিনের

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকার কার্যালয়ে হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগের আগে গোয়েন্দা তথ্য সরকার কেন আমলে নেয়নি—এম প্রশ্ন তুলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান...

‘৭০ নাকি ৭৫ লাখ?’, বিপিএলের নিলামে নিজের মূল্য নিয়ে দ্বিধাগ্রস্ত লিটন

বিপিএলের নিলামে ৭০ লাখ টাকা দাম পেয়েছেন, এতে খুশি কিনা জানতে চাইলে প্রশ্নকর্তাকে থামিয়ে লিটন দাসের জিজ্ঞাসা, '৭৫ লাখ না, আমি তো জানতাম ৭৫ লাখ!'...

Most Popular