Homeসারাদেশঅননুমোদিত মোবাইল বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে কারওয়ান বাজারে বিক্ষোভ

অননুমোদিত মোবাইল বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে কারওয়ান বাজারে বিক্ষোভ

-

আগামী ১৬ ডিসেম্বর থেকে অননুমোদিত মোবাইল ফোন বন্ধ করার সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে রাজধানীর সার্ক ফোয়ারা মোড়ে বিক্ষোভ করেছেন মোবাইল ফোন ব্যবসায়ী ও তাদের কর্মচারীরা।

বিক্ষোভকারীরা এসময় রাস্তা অবরোধ করলে আশপাশের এলাকায় যান চলাচল ব্যাহত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে কয়েকশ ব্যবসায়ী ও কর্মচারী আজ রোববার দুপুর ১টার দিকে কারওয়ান বাজারের কাছে জড়ো হন। পরে তারা একটি মিছিল বের করেন, যা বাংলামোটর ও কারওয়ান বাজার ঘুরে আসে।

ধানমন্ডির আনিকা টেলিকমের মালিক আলমগীর কবীর জানান, বর্তমান পরিস্থিতিতে ব্যবসা করা ‘অসম্ভব’ হয়ে পড়েছে, আর সে কারণেই তারা আন্দোলনে নেমেছেন।

তিনি বলেন, ‘আমরা কর পরিশোধ করেই ব্যবসা করতে চাই, কিন্তু কর কাঠামো অবশ্যই যৌক্তিক হতে হবে।’

‘সরকার আমাদের দাবি না মানলে সারা দেশের লাখো মোবাইল ফোন ব্যবসায়ীর অংশগ্রহণে আমরা ঢাকায় মহাসমাবেশ করব’, বলেন তিনি।

বাড্ডার ব্যবসায়ী শামিউল ইসলাম বলেন, ‘আমরা চাই সরকার বর্তমান কর কমাক। আমরা আইন মেনে ব্যবসা করতে চাই, তবে আইনটি যেন ক্রেতা ও ব্যবসায়ী—উভয়ের স্বার্থ রক্ষা করে।’

এদিকে, আগামী ১৬ ডিসেম্বর থেকে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্ট্রার (এনইআইআর) কার্যকরের সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে আজ ঢাকাসহ দেশের অনেক মোবাইল ফোনের দোকান বন্ধ রাখা হয়েছে।

LATEST POSTS

‘উৎসবকে’ ছাড়িয়ে যাবে ‘বনলতা এক্সপ্রেস’: বাঁধন

নতুন একটি সিনেমার শুটিং শুরু করেছেন আজমেরী হক বাঁধন। 'উৎসব' চলচ্চিত্রের জন্য প্রশংসিত পরিচালক তানিম নূর পরিচালিত 'বনলতা এক্সপ্রেস' সিনেমার শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন...

তুরস্কে উড়োজাহাজ দুর্ঘটনায় লিবিয়ার সেনাপ্রধান নিহত

তুরস্কে উড়োজাহাজ দুর্ঘটনায় লিবিয়ার সেনাপ্রধান জেনারেল মোহাম্মদ আলী আহমেদ আল-হাদ্দাদ নিহত হয়েছেন। লিবিয়ার প্রধানমন্ত্রী এই তথ্য নিশ্চিত করেন। মঙ্গলবার সন্ধ্যায় তুরস্কের রাজধানী আঙ্কারা থেকে উড্ডয়ন করা...

২৭ ডিসেম্বর ভোটার তালিকায় নিবন্ধন করবেন তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৭ ডিসেম্বর ভোটার তালিকায় নাম নিবন্ধন করবেন বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।প্রধান নির্বাচন কমিশনার এ এম...

এমবাপের জোড়া গোলে জয়ে ফিরল রিয়াল

টানা তিন ম্যাচ ড্র করার পর অবশেষে জয়ের দেখা পেল রিয়াল মাদ্রিদ। দলকে জেতাতে জোড়া গোল করলেন ফরাসী তারকা কিলিয়ান এমবাপে। গোল পেয়েছেন এদুয়ার্দো কামাভিঙ্গাও।বুধবার...

Most Popular