Homeসারাদেশ১৪তম গ্রেডসহ ৬ দফা: শহীদ মিনারে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি

১৪তম গ্রেডসহ ৬ দফা: শহীদ মিনারে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি

-

নিয়োগবিধি সংশোধন করে বেতন স্কেল ১৬তম গ্রেড থেকে ১৪তম গ্রেডে উন্নীত করাসহ ৬ দফা দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করছেন স্বাস্থ্য সহকারীরা। গতকাল শনিবারের পর আজও কেন্দ্রীয় শহীদ মিনারে তাদের এই কর্মসূচি অব্যাহত রয়েছে।

‘বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন’–এর ব্যানারে কয়েক হাজার স্বাস্থ্য সহকারী আন্দোলন করছেন। স্বাস্থ্য সহকারীরা মূলত প্রান্তিক পর্যায়ে টিকাদান কর্মসূচিসহ জনস্বাস্থ্যের সম্মুখসারির কর্মী হিসেবে কাজ করেন।

সংগঠনের কেন্দ্রীয় সমন্বয় পরিষদের সদস্যসচিব ফজলুল হক চৌধুরী জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা মাঠ ছাড়বেন না। গতকাল রাতেও তারা শহীদ মিনারে অবস্থান করেছেন।

ফজলুল হক চৌধুরী আজ দুপুর সাড়ে ১২টার দিকে জানান, স্বাস্থ্য উপদেষ্টা তাদেরকে আলোচনার জন্য ডেকেছেন। সচিবালয়ে তাদের ১১ সদস্যের একটি প্রতিনিধিদল আলোচনায় অংশ নেবেন।

তবে দাবি আদায়ের বিষয়ে অনড় অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, ‘আমাদের ১৬তম গ্রেড থেকে ১৪তম গ্রেডে উন্নীত করার সরকারি আদেশ জারি না করা পর্যন্ত আমরা কর্মসূচি প্রত্যাহার করব না।’

এর আগে গত ২৩ নভেম্বর সংগঠনটি ঘোষণা দিয়েছিল, ২৮ নভেম্বরের মধ্যে দাবি মানা না হলে তারা কর্মবিরতিতে যাবে।

তাদের দীর্ঘদিনের দাবিগুলোর মধ্যে রয়েছে—নিয়োগবিধি সংশোধন, বেতনবৈষম্য নিরসন ও টেকনিক্যাল পদমর্যাদা। এর আগেও গত অক্টোবরে একই দাবিতে তারা কর্মবিরতি পালন করেন। কর্তৃপক্ষের আশ্বাসে তখন কর্মসূচি স্থগিত করা হয়েছিল।

LATEST POSTS

হাদি হত্যা: দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করার দাবি ইনকিলাব মঞ্চের

শরিফ ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিত করতে অবিলম্বে দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করার দাবি জানিয়েছে ইনকিলাব মঞ্চ। আজ সোমবার দুপুর ১২টায় রাজধানীর শাহবাগে শহীদ হাদি চত্বরে...

মার্করাম-ব্রেভিস ঝড়ে এবার বৃথা গেল কোহলির সেঞ্চুরি

প্রথম ম্যাচের মত এদিনও সেঞ্চুরি করেছিলেন বিরাট কোহলি। সেঞ্চুরি পেয়েছিল রতুরাজ গায়কোয়াড়ও। এই দুজনেরব্যাটে চড়ে সাড়ে তিনশো ছাড়ানো পুঁজি পেয়েছিলো ভারত। তবে রান তাড়ায় দারুণ...

সাবমেরিন ক্যাবল রক্ষণাবেক্ষণ কাজের জন্য ৪ দিন ধীরগতির ইন্টারনেটের শঙ্কা

দেশে সাবমেরিন ক্যাবলের রক্ষণাবেক্ষণ কাজের কারণে আগামী ৯ এপ্রিল থেকে ৪ দিন ইন্টারনেট সেবা ধীরগতি বা আংশিক বিঘ্নিত হতে পারে।আজ বুধবার বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস (বিএসসিপিএলসি)...

তেলের দাম কারসাজি: এস আলমকে ৪২ কোটি ৮৪ লাখ টাকা জরিমানা

২০২২ সালে কৃত্রিম সংকট সৃষ্টি করে ভোজ্যতেলের দাম বাড়ানো, সরবরাহ সীমিত রাখা এবং ডিলার ও প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানের সঙ্গে যোগসাজশ করে বাজার নিয়ন্ত্রণের অভিযোগে এস আলম...

Most Popular